চালের দাম ক্রয়ক্ষমতার মধ্যেই : কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদকপ্রকাশিত : ১১:২৭ এএম, ২ জুন ২০১৭ শুক্রবার
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী (ফাইল ছবি)
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলছেন, চালের দাম বাড়লেও ক্রয়ক্ষমতার মধ্যেই আছে। মানুষ কিনে খাচ্ছে। এটা নিয়ে মানুষের মধ্যে কোনো উচ্চবাচ্য নেই।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, সরকার মজুদ বাড়াচ্ছে এবং সেটি মানুষের ক্রয়ক্ষমতার ভেতরেই থাকবে। সরকারের চাল সংগ্রহ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কৃষকের ধান জোর করে আনব না। তা ছাড়া হাওর অঞ্চলের তিন ভাগের দুই ভাগ ধান তলিয়ে গেছে। অন্যান্য জায়গায় চিটা রোগে ব্যাপক ফসলহানি ঘটেছে। এ কারণে বিদেশ থেকে জিটুজি চুক্তি করে চাল আমদানির উদ্যোগ নিয়েছি।’
এর আগে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এবারের বাজেটের আকার চার লাখ ২৬৬ কোটি টাকার। ওই দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের এক বিশেষ সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে চলতি অর্থবছরের সম্পূরক বাজেটও পেশ করেন অর্থমন্ত্রী।
এবারের বাজেটের প্রতিপাদ্য স্লোগান হিসেবে রয়েছে ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, সময় এখন আমাদের’। এবারের রাজস্ব আয়ের একটি বড় অংশ আসবে মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে। যদিও এ নিয়ে ক্ষোভ রয়েছে ব্যবসায়ীদের। এ বাজেটে কার্যকর হতে যাচ্ছে নতুন ভ্যাট আইন। বহুল আলোচিত এই আইনে ভ্যাটের হার ১৫ শতাংশ নির্ধারিত হবে।
বাজেটে ভ্যাট থেকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে ৮৭ হাজার ৮৮৭ কোটি টাকা, যা চলতি অর্থবছরের মূল লক্ষ্যমাত্রা থেকে ১৫ হাজার ১২৩ কোটি টাকা বেশি। আগামী অর্থবছরের বাজেটের আকার চলতি বাজেটের চেয়ে প্রায় ২৬ ভাগ বেড়েছে। চলতি অর্থবছরের বাজেট তিন লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা। সংশোধিত বাজেট তিন লাখ ১৭ হাজার ১৭৮ কোটি টাকা। এই টাকা থেকে ৮৪ হাজার কোটি টাকা বাড়িয়ে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এবারের বাজেটের ঘাটতির পরিমাণ এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী।
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার











