চিফ অব স্টাফ হিসেবে সুসিকে নিয়োগ দিলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৩ এএম, ৮ নভেম্বর ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
সদ্য অনুষ্ঠিত নির্বাচনে ১৩২ বছরের রেকর্ড ভেঙে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর এ জয়ের পর প্রথম নিয়োগেই তিনি ‘চিফ অব স্টাফ’ হিসেবে বেছে নিয়েছেন সুসি ওয়াইলসকে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, নির্বাচনি প্রচারের সময় ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা ছিলেন সুসি ওয়াইলস এবং নির্বাচনে জয়ের পর রাতের ভাষণে সুসির প্রশংসাও করেছিলেন ট্রাম্প।
তিনি বলেছিলেন, সুসি নেপথ্যে থেকে কাজ করতে পছন্দ করেন।
পরে এক বিবৃতিতে ট্রাম্প বলেন, সুসি একজন কঠোর, স্মার্ট, উদ্ভাবনী এবং সর্বজনীনভাবে প্রশংসিত ও সম্মানিত ব্যক্তিত্ব। আমেরিকাকে আবার গ্রেট করার জন্য সুসি অক্লান্ত পরিশ্রম চালিয়ে যাবে।
তিনি আরও বলেন, সুসি ওয়াইলস আমাকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক বিজয়গুলোর মধ্যে অন্যতম এক বিজয়কে অর্জন করতে সাহায্য করেছেন।
এ ছাড়া সামাজিকমাধ্যম এক্সেও সুসিকে নিয়ে লিখেছেন ট্রাম্প। বলেছেন, সুসি দলকে নেতৃত্ব দিতে এবং আমেরিকা ফার্স্ট এজেন্ডা প্রদানে সহায়তা করার জন্য অসাধারণভাবে কাজ করবেন।
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সাধারণত প্রতিটি প্রেসিডেন্টের প্রশাসনিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা মূলত হোয়াইট হাউসের ম্যানেজার হিসেবে কাজ করেন এবং প্রেসিডেন্টের কর্মীদের মাঝে সমন্বয়ের দায়িত্বে থাকেন। পাশাপাশি, নীতিগত বিভিন্ন বিষয়ে তারা প্রেসিডেন্টকে পরামর্শও দিয়ে থাকেন এবং নীতি উন্নয়নের নির্দেশনা ও তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন।
প্রসঙ্গত, এতদিন ধরে এ পদের দায়িত্বে পুরুষেরা থাকলেও সুসি হবেন প্রথম নারী, যিনি এই দায়িত্ব পালন করবেন। তিনি ১৯৮০ সালে রোনাল্ড রিগানের নির্বাচনি প্রচারশিবিরে কাজ করার মধ্য দিয়ে নিজের রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন। পরে ২০১০ সালে ফ্লোরিডার গভর্নর হন।
এরপর ২০১৫ সালের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রাইমারির সময় সুসি ট্রাম্পের সঙ্গে দেখা করেন এবং তার ফ্লোরিডা প্রচারণার সহসভাপতি হন।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া











