চীনে স্কুলের খাবার খেয়ে হাসপাতালে ২৩৩ শিশু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪৮ পিএম, ৮ জুলাই ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগ্রহিত।
`খাবারযোগ্য নয় এমন রং’ ব্যবহার করে তৈরি খাবার খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে চীনে প্রায় আড়াইশত স্কুল শিক্ষার্থী। তাদের এখন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিবিসির খবরে বলা হয়, গানসু প্রদেশের তিয়ানশুই শহরের একটি কিন্ডারগার্টেন থেকে নেওয়া খাবারের নমুনা পরীক্ষায় জাতীয় নিরাপত্তা সীমার চেয়ে ২ হাজার গুণ বেশি সীসার মাত্রা পাওয়া যাওয়ার পর আটজনকে গ্রেফতার করা হয়েছে।
সব মিলিয়ে ২৩৩টি শিশুর রক্তে উচ্চ মাত্রার সীসা পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, স্কুলটির অধ্যক্ষ কিচেন স্টাফদের অনলাইন থেকে রং কিনতে বলেছিলেন। কিন্তু শিশুরা অসুস্থ হয়ে পড়ার পর লুকিয়ে রাখা রং খুঁজে পেতে তল্লাশি চালাতে হয়েছিলো।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ওই রংয়ের ওপর পরিষ্কার করে লেখা ছিলো ‘খাওয়ার উপযোগী নয়’।
একজন অভিভাবক বিবিসিকে বলেছেন, তার পুত্রের লিভার ও হজম প্রক্রিয়ার ওপর এটি দীর্ঘমেয়াদে কেমন প্রভাব ফেলে তা নিয়ে তিনি উদ্বিগ্ন।
আরেকজন অভিভাবক সতর্ক করার পর গত সপ্তাহে লিও নামে একজন অভিভাবক তার সন্তানকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। তার ছেলের এখন দশ দিন চিকিৎসা নিতে হবে।
চীনের রাষ্ট্রায়ত্ত্ব মিডিয়া স্কুলের রান্নাঘরের সিসিটিভি ভিডিও ফুটেজ প্রচার করেছে। এতে দেখা যাচ্ছে কর্মীরা খাবারে রঙ্গিন পদার্থ মাখাচ্ছেন।
অধ্যক্ষ ও আরও সাতজন ওই প্রাইভেট কিন্ডারগার্টেন স্কুলটি চালাচ্ছিলেন। বিষাক্ত ও ক্ষতিকর খাবার দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।
কতদিন ধরে স্কুলটিতে খাবারে এগুলো মেশানো হচ্ছিলো তা এখনো পরিস্কার নয়। তবে অভিভাবকরা কেউ কেউ রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমকে বলেছে যে, গত মার্চ থেকেই তাদের সন্তানরা পাকস্থলী ও পায়ে ব্যথার এবং ক্ষুধামন্দার কথা বলছিলো।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য







