ছাতকে ধানখেতে পড়ে থাকা সেই শিশুর মাথা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৩ এএম, ৭ অক্টোবর ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
সুনামগঞ্জের ছাতকে তৃতীয় শ্রেণির ছাত্রী শিশু ইভা আক্তারের দেহ থেকে পৃথক করা মাথা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ অক্টোবর) রাতে ছাতকের দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের সড়কের পাশের একটি ধান খেত থেকে ওই শিশুর মাথা বিহীন মরদেহ উদ্ধার করা হয়।
ছাতক থানার অভিযানে শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের লিটন মিয়ার ধান ক্ষেত থেকে ইভা আক্তার (৮) এর পৃথক করা মাথা উদ্ধার করে পুলিশ।
পুলিশ বলছে, লোমহর্ষক এই ঘটনার পর ঘটনার মোটিভ ও আসামি ধরতে মরিয়া হয়ে মাঠে নামে তারা। প্রথমে শিশুটির মাথা উদ্ধার করা জরুরি ছিল সেটি করতে সক্ষম হয়েছেন তারা। ঘটনার মোটিভও উদ্ধার হয়েছে। বিশেষ অভিযান চালানো হচ্ছে দ্রুতই, আসামিকে আইনের আওতায় আনা হবে। তবে আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছে না।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, কী কারণে এমন ঘটনা সেই মোটিভ মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। দ্রুতই আসামিকে গ্রেপ্তার করা হবে।
ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক বলেন, দুই দিনের বিশেষ অভিযানের পর শুক্রবার সন্ধ্যার পর পৃথক মাথাটি মাথা উদ্ধার করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত বুধবার (০৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের দোকানের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ৮ বছরের ইভা। তার কিছুক্ষণ পরে সড়কের পাশে ধানের খেতে মাথাবিহীন মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মারা যাওয়া ইভা আক্তার দক্ষিণ কুর্শি গ্রামের মুশাহিদ আলীর মেয়ে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








