ছাত্রী হলে ফ্রিজ নষ্ট, ১০০ টাকা ভাড়ায় রাখছে মাছ-মাংস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৪ পিএম, ১২ মার্চ ২০২২ শনিবার
ফাইল ছবি
প্রায় এক বছরেরও অধিক সময় ধরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মেয়েদের হল নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলের ফ্রিজ অকেজো হয়ে পড়ে আছে। এ কারণে আবাসিক শিক্ষার্থীরা দৈনিক ৫ টাকা ও মাসিক ১০০ টাকা ভাড়া দিয়ে আশপাশের দোকানে মাছ-মাংস রাখতে বাধ্য হচ্ছেন।
খোঁজ নিয়ে জানা যায়, এ হলে বসবাসরত প্রায় ২৫০ জন শিক্ষার্থীর মধ্যে চলতি মাসে ডাইনিংয়ের মিল পদ্ধতিতে ৪০ জন খাচ্ছেন। আর বাকিরা নিজেরাই রান্না করে খাচ্ছেন। এ ক্ষেত্রে তারা হলের পাশ থেকে প্রতিদিনের শাকসবজি কিনে খেলেও মাছ-মাংস প্রতিদিন কিনে খেতে পারছেন না। ফলে রান্না করা শিক্ষার্থীদের অনেকেই হয়ে পড়ছেন নিরামিষভোজী কিংবা মাসিক ভাড়া দিয়ে ফ্রিজে রেখে খাচ্ছেন মাছ-মাংসসহ অন্যান্য পচনশীল দ্রব্য।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, এমনিতেই হলে শিক্ষার্থীরা বাসার তুলনায় খাবারের কষ্ট করে। তার ওপর এমন বিড়ম্বনা দুঃখজনক। এ ব্যাপারে অভিযোগ করা হলেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
বিশ্ববিদ্যালয় হল সংলগ্ন মুদি দোকানদার ইমতিয়াজ বলেন, হলের মেয়েদের ফ্রিজ নষ্ট হওয়ায় এখানে মাছ-মাংস রাখেন। প্রথম দিকে কোন টাকা-পয়সা না নিলেও দীর্ঘদিন ধরে রাখার ফলে আমার ব্যবসারও অনেক সময় ক্ষতি হয়। তাই এখন দৈনিক ৫ টাকা দিয়ে কিংবা মাসিক ১০০ টাকা চার্জ দিয়ে মাছ-মাংস রাখার ব্যবস্থা করেছি।
অফিস সরঞ্জামাদি ও অন্যান্য যন্ত্রপাতি ক্রয় কমিটির সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী সবুজ বড়ুয়া বলেন, আমরা চাহিদার ব্যাপারটি জানতে পেরেছি। মেয়েদের হল মিলিয়ে মোট তিনটি ফ্রিজ কেনার চাহিদা পেয়েছি। দ্রুতই তারা ফ্রিজ পেয়ে যাবে।
নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রাধ্যক্ষ মো. সাদেকুজ্জামান বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি। ব্যক্তিগতভাবে আমি মেকানিক এনে দেখিয়েছি। তারা বলেছে নতুন ফ্রিজ লাগবে। পরবর্তীতে আমি হলের ফ্রিজের চাহিদার ব্যাপারটি কর্তৃপক্ষের কাছে জানিয়েছি।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক


