জনগণের ভরসাস্থল প্রধানমন্ত্রী: স্পিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৩ পিএম, ৬ নভেম্বর ২০২৩ সোমবার
জনগণের আশা ভরসার স্থল প্রধানমন্ত্রী: স্পিকার
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শেখ হাসিনা সরকার গঠন করলেই জনগণ কাঙ্খিত সেবা পায়। তাই জনগণের আশা ভরসার স্থল হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, সারাদেশে ব্যাপক উন্নয়ন কর্মসূচীর সফলতার জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।
আজ সোমবার নিজ নির্বাচনী এলাকা রংপুর-৬ এর পীরগঞ্জে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. শিরীন শারমিন চৌধুরী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ ব্যবস্থার আমূল পরিবর্তনের মাধ্যমে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন, শিক্ষাখাতে এককোটি শিক্ষার্থীকে শিক্ষা সহায়ক ভাতা দিচ্ছেন, রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতাসহ গর্ভবতী ও ল্যাকটেটিং মায়েদেরও বিভিন্ন ভাতার আওতায় এনেছেন তিনি।
স্পিকার বলেন, শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষিত হয়েই নারীদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে হবে।
তিনি বলেন, ১৮ বছরের আগে যেন কোন মেয়ের বিবাহ না হয়,সেটি নিশ্চিত করতে হবে। নারীদেরকে সেলাই মেশিন ও কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে। নারীরা শতরঞ্জি ও মৃৎশিল্পে প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হিসেবে পারিবারিক ও দেশীয় উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
স্পিকার বলেন, পীরগঞ্জে শেখ কামাল আইটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে চাকরি প্রত্যাশী তরুণ-তরুণীরা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ঘরে বসেই বৈদেশিক মুদ্রা আয় করতে সক্ষম হচ্ছে।
এরপর স্পিকার জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে পীরগঞ্জের সকল কলেজের শিক্ষকগণের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং পুরস্কার বিতরণ করেন।
স্পিকার বলেন, শিক্ষক জাতির জন্য আশীর্বাদ। শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব উল্লেখ করে তিনি বলেন, সকল স্তরে শিক্ষার হার বেড়েছে। কাজেই শিক্ষকগণ যেন নিবেদিত হয়ে তাদের পেশায় নিয়োজিত থাকতে পারেন সেজন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে।
রংপুর জেলার জেলাপ্রশাসক মোবাশ্বের হাসান, রংপুর পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক








