জরায়ুর ক্যান্সারের টিকা দেয়া হবে সেপ্টেম্বরে
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৩ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বর থেকে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে নারীদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) টিকা দেয়া শুরু হবে।
সোমবার সচিবালয়ে নিজ মন্ত্রণালযয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
স্বাস্থ্যসেবা সংক্রান্ত সমসাময়িক বিষয়াদি নিয়ে সাংবাদিকদের ব্রিফকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে নারীদের জরায়ুমুখ ক্যানসার বাড়ছে। তাই স্ক্রিনিং (পরীক্ষা) বাড়ানোর জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। আমাদের দেশের নারীদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের টিকা দেয়ার কথা ভাবছি। এটি সরকারি কার্যক্রম। নিয়মিত যে টিকা দেয়া হয়, সেভাবে এটা দেয়া হবে। ১০ থেকে ১৫ বছর বয়সিদের দিলে সেটি কার্যকর হবে। এটি খুবই দামি টিকা। কিন্তু বিনামূল্যে দেয়া হবে।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘কিশোরীদের একটি ডোজ দেয়া হবে। এই টিকা একবার নিলে তারা আজীবন এই রোগ থেকে মুক্ত থাকতে পারবেন। তবে বেশি বয়স হলে এই ভ্যাকসিনের কার্যকারিতা কমে যায়। এ ছাড়া স্তন ক্যানসারেও অনেকে আক্রান্ত হচ্ছেন। সেটি যাতে দ্রুত শনাক্ত করা যায়, সে জন্য ম্যামোগ্রাফি যন্ত্র, যেটা আমাদের দেশে খুব কম আছে; সেটা সরবরাহের পদক্ষেপ নেয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে এটা জেলাগুলোতে সরবরাহের কথা ভাবছি। পর্যায়ক্রমে উপজেলাগুলোতেও তা পৌঁছে দেয়া হবে।’
দেশের নারীরা রক্ত শূন্যতায় ভোগে, এটি নিয়ে কর্মসূচি রয়েছে। খাদ্য নিরাপত্তার মাধ্যমে এটি কমে যাচ্ছে, জানান মন্ত্রী।
ডলার সংকটের কারণে এলসি (ঋণপত্র) বন্ধ হওয়ায় জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম আমদানি বন্ধ হয়ে গেছে- জিএম কাদেরের এমন মন্তব্যের বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের হাসপাতালগুলোতে এ ধরনের সমস্যার কথা শুনিনি। আমাদের স্টক (মজুত) আছে, এবং প্রয়োজনীয় সবকিছুই পাচ্ছি। সরকার খুবই আন্তরিক। স্বাস্থ্যসেবার কোনো কিছু প্রয়োজন হলে সেটি অন্য কিছু বন্ধ রেখেও হলে পূরণ করা হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা হয়েছে, তিনি বলেছেন কোনো সমস্যা হবে না।’
তবে সরকারি হাসাপাতালে এখন পর্যন্ত কোনো কিছুর ঘাটতি নেই জানিয়ে মন্ত্রী বলেন, আবেদন সাপেক্ষে সরকারি চার ব্যাংক থেকে এলসি খোলা যাবে, সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



