জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকি এড়াতে নারীরা যেদিকে নজর দেবেন
স্বাস্থ্য ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৫ পিএম, ২৩ জুন ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
অনেক নারীই জরায়ুমুখ ক্যানসারে ভোগেন। পরিসংখ্যান বলছে, পুরো বিশ্বে নারীরা যত রকমের ক্যানসারে ভোগেন, তার মধ্যে সংখ্যার বিচারে চতুর্থ পরিচিত এটি। তবে প্রাথমিক অবস্থায় ধরা পড়লে এর নিরাময় সম্ভব।
তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জরায়ুমুখ ক্যানসার এড়াতে কয়েকটি বিষয় খেয়াল রাখা দরকার। যার মধ্যে অন্যতম হলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন বা এসটিআই (এসটিআই)।
কারণ যৌন সংসর্গের মাধ্যমে ছড়াতে পারে হিউম্যান প্যাপিলোমাভাইরাস। যার সঙ্গে প্রায় সব কটি জরায়ুমুখ ক্যানসারের যোগাযোগ আছে বলে দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু)। অতএব এসটিআই নিয়ে সাবধান।
এসটিআই আসলে কী?
যদি যৌন সংসর্গের ফলে এক ব্যক্তির দেহ থেকে ব্যাকটেরিয়া, ভাইরাস বা প্যারাসাইট অন্য জনের দেহে চলে যায়, তখন তাকে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন বলে। সিফিলিস, গনোরিয়া ইত্যাদির মতো এসটিআই বা সংক্রমণের চিকিৎসা রয়েছে।
তবে হেপাটাইটিস বি, হারপিস সিম্পপ্লেক্স ভাইরাস, এইচআইভি ও হিউম্যান প্যাপিলোমাভাইরাসের সংক্রমণ ঘটলে তার কোনো নিরাময় নেই।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ৯৫ শতাংশ জরায়ুমুখ ক্যানসারের নেপথ্যে থাকে এই হিউম্যান প্যাপিলোমাভাইরাস। আর মার্কিন সিডিসি (সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন) জানাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই এই ভাইরাস একজনের দেহ থেকে সরাসরি যৌন সংসর্গের ফলে অন্য দেহে চলে যায়।
যাদের একাধিক যৌনসঙ্গী আছে বা যাদের এমনিতেই রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে এ ধরনের সংক্রমণের ঝুঁকি বেশি। ধূমপায়ীদেরও বাড়তি সতর্কতা জরুরি বলে জানান বিশেষজ্ঞরা।
কীভাবে সতর্ক থাকবেন?
এই ভাইরাল সংক্রমণের ঝুঁকি কিছুটা কমাতে পারে প্রতিষেধক। আগেভাগে এইচপিভি’র টিকা নিলে ভাইরাল সংক্রমণ ও এ সম্পর্কিত আরও কিছু রোগের ঝুঁকি কমে।
তাছাড়া নিয়মিত প্যাপস্মেয়ার পরীক্ষার পরামর্শও দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে এক্ষেত্রে নিরাপদ যৌন সংসর্গই সবচেয়ে জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না










