জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানায়ে তাকাই
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৮ এএম, ৫ অক্টোবর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
জাপানের শাসক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সানায়ে তাকাইচিকে আজ শনিবার দলীয় প্রধান নির্বাচিত করেছে। এতে প্রথম নারী হিসেবে তিনি দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
৬৪ বছর বয়সী তাকাইচি যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে নিজের আদর্শ মনে করেন। দলীয় প্রধান নির্বাচিত হওয়ার পর তিনি বলেন, ধুঁকতে থাকা এলডিপির ভাগ্য ফেরাতে আমাকে ‘পর্বতসমান কাজ’ শেষ করতে হবে।
কয়েক দশক ধরে প্রায় নিরবচ্ছিন্নভাবে জাপান শাসন করে আসছে এলডিপি। কিন্তু অভিবাসনবিরোধী ‘সানসেইতো’সহ ছোট দলগুলোর প্রতি সমর্থন বৃদ্ধির কারণে দলটির প্রতি সমর্থন ব্যাপকভাবে কমেছে।
রক্ষণশীল নেতা হিসেবে পরিচিত তাকাইচি এলডিপির দলীয় প্রধান নির্বাচনের প্রতিযোগিতায় বিভিন্ন কড়া মন্তব্য করে ব্যাপক আলোচিত হন। দলীয় প্রধান নির্বাচিত হওয়ায় চলতি মাসের শেষ দিকে তিনি নিশ্চিতভাবে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টের অনুমোদন পেতে যাচ্ছেন।
এলডিপির দলীয় প্রধান নির্বাচনে তাকাইচির প্রতিদ্বন্দ্বী ছিলেন শিনজিরো কোইজুমি। তাকাইচির চেয়ে ২০ বছরের ছোট কোইজুমি মধ্যমপন্থী হিসেবে পরিচিত। প্রথম দফায় দলীয় প্রধান নির্বাচন সম্ভব না হওয়ায় ভোট দ্বিতীয় দফায় গড়ায়। এতে জয়ী হন তাকাইচি।
জয়ের পর এলডিপির সদর দপ্তরে তাকাইচি বলেন, ‘আপনাদের মতো এত মানুষের সঙ্গে মিলে আমরা এলডিপির জন্য একটি নতুন যুগের সূচনা করেছি। এখন খুশি হওয়ার পরিবর্তে, (আমি মনে করি) সামনে আসল চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমি নিশ্চিত, আমাদের একসঙ্গে করার মতো অনেক কাজ আছে। আমাদের মিলেমিশে কাজ করতে হবে।’
এলডিপির নবনির্বাচিত এই নেতা বলেন, ‘আমাদের সব প্রজন্মকে নিজে কাজ করতে হবে। (এলডিপিকে) পুনর্গঠনের জন্য এক হয়ে কাজ করতে হবে...সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে।’ তাঁর উৎসাহব্যঞ্জক এসব কথা শুনে উপস্থিত লোকজন করতালি দেন।
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী







