জাহরা শাহবাজ তাবারিকে মৃত্যুদণ্ড দিল ইরান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৮ এএম, ২৯ অক্টোবর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
ইরানে ৬৭ বছর বয়সী নারী রাজনৈতিক বন্দি জাহরা শাহবাজ তাবারিকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির বিপ্লবী আদালত। ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে লড়াই করছে এমন গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে এ সাজা দেয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি।
এজেন্সির তথ্যমতে, জাহরার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে নির্বাসিত বিরোধী গোষ্ঠী মুজাহেদিন-ই-খালক-এর সঙ্গে সম্পৃক্ত থাকার। তবে তার পরিবার অভিযোগ অস্বীকার করে বলেছে, এসব সম্পূর্ণ মিথ্যা ও সাজানো।
গত সপ্তাহে ইরানের রাশত শহরের বিপ্লবী আদালতের প্রথম শাখার বিচারক আহমাদ দারবিশ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রায় ঘোষণা করেন। পুরো শুনানি চলে মাত্র ১০ মিনিটেরও কম সময়। পরিবারের দাবি, এটি ছিল সম্পূর্ণ ‘নাটকীয় ও বেআইনি বিচার’।
জাহরার পক্ষে কোনো স্বাধীন আইনজীবী ছিল না। তার ছেলে জানিয়েছেন, আদালতনিযুক্ত আইনজীবী কোনো যুক্ততর্ক দেননি; বরং রায়ের সঙ্গে একমত হয়ে স্বাক্ষর করেছেন। ‘পুরো প্রক্রিয়াটাই ছিল সাজানো এক প্রদর্শনী,’ বলেন তিনি।
৬৭ বছর বয়সী এই প্রকৌশলীকে ১৭ এপ্রিল রাশতে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। নিরাপত্তা বাহিনী তখন তার বাড়িতে তল্লাশি চালিয়ে পরিবারের বেশ কিছু জিনিসপত্র জব্দ করে।
মামলার তথ্যে দেখা গেছে, তার বিরুদ্ধে যে প্রমাণ উপস্থাপন করা হয়েছে, তা হলো—একটি কাপড়ের টুকরো যাতে লেখা ছিল ‘নারী, প্রতিরোধ, স্বাধীনতা’ এবং একটি প্রকাশ না করা ভয়েস মেসেজ। পরিবারের দাবি, এতে কোনো সংগঠিত বা সশস্ত্র কর্মকাণ্ডের ইঙ্গিতই নেই।
জাহরার পরিবার জানায়, রায় ঘোষণার সময় বিচারক হাসছিলেন—এটিকে তারা স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন বলে বর্ণনা করেছেন। সাত দিনের মধ্যে তারা আপিল করতে পারবেন এবং ইতোমধ্যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী











