জিমেইল সুরক্ষিত রাখতে যা করবেন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩২ পিএম, ৮ অক্টোবর ২০২১ শুক্রবার
তথ্যপ্রযুক্তির এই যুগে এখন প্রায় প্রত্যেকেরই একটি জিমেইল অ্যাকাউন্ট আছে। চিঠি আদান-প্রদানের পরিবর্তে একটি মেইলের মাধ্যমেই অনেক কাজ সম্পন্ন করা যায়।
অফিস, স্কুল প্রায় সর্বত্রই জিমেইলের ব্যবহার বাড়ছে। তাই নিজেদের জিমেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা উচিত।
এর ফলে জিমেইল অ্যাকাউন্ট সুরক্ষিত থাকার সঙ্গে সঙ্গে তার ইনবক্স পরিষ্কার ও নিরাপদ রাখা যাবে। এক নজরে দেখে নেয়া যাক জিমেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার কয়েকটি উপায়। না হলে যেকোনো সময় অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। জেনে নিন যেভাবে আপনার জিমেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন।
প্রথমে নিজেদের জিমেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে টু ফ্যাক্টর অথেনটিকেশন ফিচারটি খুবই উল্লেখযোগ্য। এর এক্সট্রা লেয়ার ও টি পি ফিচারের মাধ্যমে জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে।
এর ফলে নিজেদের জিমেইল অ্যাকাউন্টটি হ্যাকারদের হাত থেকে সুরক্ষিত রাখা সম্ভব। কোনো কারণে নিজেদের জিমেইল অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে এর মাধ্যমে সেটিকে আবার চালু করা সম্ভব। এই লিংকে ক্লিক করা যায় তার জন্য- www.myaccount.google.com
নিজের জিমেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার আরেকটি গুরুত্বপূর্ণ অপশন হলো আনসাবস্ক্রাইব। কোনো সন্দেহজনক মেইল বার বার আসতে থাকলে, সেটা আনসাবস্ক্রাইব করে দিলেই সেই মেল আর আসবে না। এর ফলে বার বার সেই মেইল আর ডিলিট করতে হবে না এবং অচেনা সন্দেহজনক মেইল থেকে নিজের জিমেইল অ্যাকাউন্টও সুরক্ষিত থাকবে। এক্ষেত্রে শুধু আনসাবস্ক্রাইব বাটনে ক্লিক করলেই হবে।
জিমেইল অ্যাকাউন্টে আসা মেইলের মধ্যে গুরুত্বপূর্ণ মেইলগুলোকে অন্য ফোল্ডারে সরিয়ে নিতে চাইলে ইউজ ফিল্টার ফিচারটির মাধ্যমে তা করা সম্ভব। এর ফলে নিজেদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলেও সেই গুরুত্বপূর্ণ মেইলগুলো হারিয়ে যাবে না।
নিজেদের জিমেইল অ্যাকাউন্টে এই আন্ডু সেন্ট মেসেজ ফিচারটি চালু করে রাখতে চাইলে জিমেইল সেটিংসে গিয়ে গিয়ার আইকনে ক্লিক করতে হবে, এরপর আন্ডু সেন্ড অপশনটি সিলেক্ট করে নিজেদের পছন্দমতো সময় সিলেক্ট করতে হবে। জিমেইল এক্ষেত্রে ৩০ সেকেন্ডের বেশি সময় দেয় না।
এরপর স্মার্ট কম্পোজের ব্যবহারের ফলে মেইল লেখা আরও সহজ ও দ্রুত হবে। জিমেইল অ্যাকাউন্টের এই ফিচারের ফলে বড় বড় মেইল লেখার ক্ষেত্রেও সুবিধা হবে।
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত

