জয়পুরহাটে ফুটেছে সোনাঝরা সোনালু ফুল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫২ পিএম, ৮ জুন ২০২৪ শনিবার
জয়পুরহাটে ফুটেছে সোনাঝরা সোনালু ফুল
জয়পুরহাটে সোনালু ফুলের ঝলমলে রুপ দেখে মনে হয় কোন রুপসী কন্যা এইমাত্র হলুদের পিঁড়িতে বসলো। পুরো গাছ থেকে হলুদ যেন বয়ে বয়ে পড়ছে। গ্রীষ্মের তাপদাহে মানুষ যখন ওষ্টাগত সেই সময় বর্ণিল ফুলের সমারোহ চার পাশের রুক্ষতাকে ম্লান করে দেয়।
জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের ঠিক সামনে লাল কৃষ্ণচূড়ার ফাঁকে উঁকি দেয়া বেগুনি, জারুল ফুল ছাড়াও আপন মহিমায় ঝলমল করছে সোনাঝরা সোনালু ফুল। শীত বসন্তে সোনালু গভীর ভাবে ঘুমিয়ে থাকে। গ্রীস্মের শুরুতে সে ঘুম ভেঙ্গে আড়মোড়া দেয়। পাঁচ পল্লবের দীর্ঘ মঞ্জুরির এ ফুলগুলো ফুটতে থাকে মাঝ গ্রীষ্মে। দেখতে দেখতে ফুলে ছেয়ে যায় পুরো গাছ। জাগতে থাকে নতুন পাতা।
সোনালুর প্রধান আকর্ষণ হলো লম্বা ঝুলন্ত পুষ্পমঞ্জুরি। কিশোরীর কানের দুলের মতো হাওয়ায় দুলতে থাকে ফুলের থোকাগুলো। আবার ফুলের ফাঁকে দেখা যায় লম্বা ফল। পূর্ব-এশিয়া থেকে আগত এ ফুলের বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যাশিয়া ফিস্টুলা। ইংরেজী নাম গোল্ডেন শাওয়ার। এক সময় এ গাছ আমাদের উপ-মহাদেশেও ছিল।
মহাকবি কালিদাসের ”মেঘদূত” কিংবা ব্যাসের ”ভগবত” সব খানেই এ ফুলের গুণ-কীর্তন করা হয়েছে। দেশের গ্রামাঞ্চল ছাড়াও জাতীয় সংসদ ভবন, মিরপুর বোটানিক্যাল গার্ডেন, সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পাকেসহ বিভিন্ন সড়কের মাঝপথে সোনালু ফুলের গাছ দেখা যায়। সোনালুর ফুল ফল সবই বানরের প্রিয় খাবার। তাই সোনালুর ফলকে বানরের লাঠিও বলা হয় কোন কোন এলাকায়।
সোনালুর কাঠ জ্বালানি হিসেবে ব্যবহার হলেও অনেক ওষুধী গুণাগুন রয়েছে। ধুধুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুবীজ সহজে অঙ্কুরিত হয় তবে গাছের বৃদ্ধি খুব ধীরে। সোনালু গাছ যতœ করে না লাগালেও আপন মনেই বেড়ে ওঠে। গরু-ছাগল এ গাছ খায়না। বেড়ে ওঠার সময় তেমন দৃষ্টিতে না পড়লেও ফুল ফোটার পর দেখে সবার মন-প্রাণ প্রশান্তিতে ভরে যায়।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি








