জয়পুরহাটে স্কোয়াস চাষে কৃষকের সফলতা
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৭ পিএম, ২৪ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
জয়পুরহাট উন্নত মানের পুষ্টি গুনাগুণ সমৃদ্ধ সবজি স্কোয়াস চাষ করে সফলতার পাশাপাশি লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন সদর উপজেলার ভাদসা গুচ্ছ গ্রামের এক প্রান্তিক কৃষক মোসলেম উদ্দিন।
স্কোয়াস চাষি মোসলেম উদ্দিনের সঙ্গে কথা বলে জানা যায়, ২০ শতাংশ জমিতে স্কোয়াসের জন্য চারা লাগিয়েছেন এক হাজার ৩০টি । চারা সংগ্রহ, শ্রমিক, জমি প্রস্তুতিতে খরচ হয়েছে প্রায় ৮ হাজার টাকা। বর্তমানে জমিতে থাকা স্কোয়াসের গাছ গুলোতে থোকায় থোকায় ফুল ধরার পাশাপাশি স্কোয়াস গুলোও বড় হচ্ছে। প্রতিটি গাছ থেকে কম পক্ষে ৫/৬ টি করে স্কোয়াস সংগ্রহ করা যায়। ২০ শতাংশ জমিতে স্কোয়াস চাষ করে ৫৫/৬০ হাজার টাকা লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষক মোসলেম উদ্দিন। ৮০/৮৫ দিনের ফসল হিসেবে স্কোয়স চাষ অতি লাভজনক। বাজারে প্রতিটি স্কোয়াস প্রথম দিকে বিক্রি হয়ে থাকে ৩০/৪০ টাকা পিস। কীটনাশক ব্যবহার না করে ফেরোমন ফাঁদ দিয়ে পোকা দমনের করা হয়েছে। ফলে বিষমুক্ত ভাবে এখানে পুষ্টি গুনাগুণ সমৃদ্ধ সবজি স্কোয়াস চাষ করছেন তিনি। গত বছরও স্কোয়াস চাষ করে ৩৫ হাজার টাকা লাভ করেছেন বলে জানান । সবজির জন্য উৎকৃষ্ট মানের স্কোয়াস খেতে কিছুটা মিষ্টি কুমড়ার মতো হলেও মিষ্টতা অনেক কম এবং সুসাদু। স্বল্প সময় ও খরচে মোসলেম উদ্দিনের স্কোয়াস চাষ দেখে প্রতিবেশীরাও স্কোয়াস চাষে আগ্রহ প্রকাশ করছেন বলে জানান মোসলেম উদ্দিন।
পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) কৃষি ইউনিটের সহযোগিতায় স্থা নীয় বে-সরকারি উন্নয়ন সংস্থা ”জাকস ফাউন্ডেশন” স্কোয়াস চাষে কৃষকদের কারিগরি ও ঋণ সহায়াতা প্রদান করছে বলে জানান, জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো: নূরুল আমিন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন জানান, স্কোয়াসে কোলেস্টেরল নেই বললেই চলে। এতে থাকা ম্যাগনেসিয়াম হার্টের জন্য উপকারী ।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




