টুইটারে ‘ব্লু’ টিকের জন্য প্রতি মাসে গুণতে হবে ৮ ডলার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ২ নভেম্বর ২০২২ বুধবার
ফাইল ছবি
চলতি বছরের এপ্রিল মাসে মাইক্রো ব্লগিং সাইট টুইটারকে ৪ হাজার ৪০০ কোটি ডলারে কিনে নেন বিশ্বের শীর্ষ ধনী এবং যুক্তরাষ্ট্রের গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী এলন মাস্ক। তবে মাস্কের টুইটার কেনার আগে থেকেই ধারণা করা হয়েছিলো, টুইটারে একাধিক পরিবর্তন করবেন তিনি। এলন মাস্ক নিজেও জানিয়েছিলেন, ব্যবহারকারীদের মধ্যে টুইটারকে আরও জনপ্রিয় করে তোলার জন্য তার একাধিক পরিকল্পনা রয়েছে।
সেই পরিকল্পনার আলোকে একাধিক পরিবর্তনের কথা ঘোষণা করলেন মাস্ক। মঙ্গলবার তিনি টুইটারে একাধিক পরিবর্তনের কথা উল্লেখ করেন, এরমধ্যে সবথেকে বড় পরিবর্তন হল টুইটারে ‘ব্লু টিক’ ও তার জন্য খরচ।
মঙ্গলবার এলন মাস্ক নিজেই টুইটারের পরিবর্তনগুলির কথা টুইট করে জানান। তিনি জানান, এবার থেকে টুইটার ব্যবহারকারীরা চাইলেই নিজেদের অ্যাকাউন্টকে ‘ভেরিফায়েড’ করাতে পারেন। তবে ফ্রিতে নয়, টুইটার অ্যাকাউন্টে নামের পাশে ‘ব্লু টিক’ যোগ করতে প্রতি মাসে খরচ করতে হবে গ্রাহকদের। আপাতত প্রতি মাসে ৮ ডলার খরচ ধার্য করা হয়েছে অ্যাকাউন্ট ভেরিফায়েড করানোর জন্য। তবে বিভিন্ন দেশের ক্রয় ক্ষমতার উপর নির্ভর করে এই দাম বা খরচ নির্ধারণ করা হবে বলেই জানিয়েছেন মাস্ক।
টুইটারে এলন মাস্ক লেখেন, টুইটারের বর্তমান রাজা ও প্রজার ব্যবস্থা, যা কার অ্যাকাউন্টে ব্লু টিক রয়েছে, কার নেই-তার উপরে নির্ভর করে, তা অত্যন্ত বেকার। এবার সকলকে ক্ষমতা দেয়া হল! প্রতি মাসে ৮ ডলারের বিনিময়ে অ্যাকাউন্টে ব্লু টিক যোগ করা যাবে। বিভিন্ন দেশের ক্রয় ক্ষমতার উপর নির্ভর করে দাম ধার্য করা হবে।
খরচের কথা উল্লেখ করলেও, কীভাবে এই খরচ নির্ধারণ করা হবে বা কোনও দেশের ক্রয় ক্ষমতা ধার্য করা হবে, সেই বিষয়ে কিছুই জানাননি মাস্ক। তবে অ্যাকাউন্টে ব্লু টিক থাকলে টুইটার ব্যবহারকারীরা একাধিক সুবিধা ভোগ করতে পারবেন বলেই জানিয়েছেন তিনি।
এলন মাস্কের দাবি অনুযায়ী, অ্যাকাউন্ট ভেরিফায়েড হলে ও ব্লু টিক থাকলে, ব্যবহারকারীরা রিপ্লাইয়ের ক্ষেত্রে অগ্রগণ্যতা পাবে। কেউ ‘মেনশন’ করলে বা ‘সার্চ’ করলেও ভেরিফায়েড অ্যাকাউন্টগুলি আগে দেখাবে। এছাড়া লম্বা ভিডিও বা অডিয়ো পোস্ট করা যাবে। অর্ধেকেরও কম বিজ্ঞাপন দেখতে হবে ভেরিফায়েড টুইটার ব্যবহারকারীদের। যারা টুইটারের সঙ্গে কাজ করতে চান, তারা ‘পেওয়াল বাইপাস’-এর সুবিধা পাবেন।
উল্লেখ্য, টুইটার অ্যাকাউন্টটি আসল ও বিশ্বাসযোগ্য হিসাবে প্রমাণিত করে এই ‘ব্লু টিক’।
সূত্র: এনডিটিভি
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


