টেক্সাসের বন্যায় মৃত্যু ১০০ ছাড়াল, নিখোঁজ অনেকে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৮ এএম, ৮ জুলাই ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগ্রহিত।
মারাত্মক বন্যায় যুক্তরাষ্ট্রের টেক্সাসে মৃত্যুর সংখ্যা সোমবার ১০০-এর বেশি ছাড়িয়ে গেছে। ক্ষীণ আশা নিয়ে এখনো উদ্ধারকর্মীরা তীব্র স্রোতে ভেসে যাওয়া মানুষের দেহ খুঁজতে এখনও অভিযান চালিয়ে যাচ্ছেন।
আজ মঙ্গলবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
মৃতদের মধ্যে অন্তত ২৭ জন মেয়ে ও তত্ত্বাবধায়ক রয়েছেন। তারা চতুর্থ জুলাই ছুটির সপ্তাহান্তে একটি নদীর ধারে গ্রীষ্মকালীন শিবিরে ছিলেন। এসময় হঠাৎ বন্যা আঘাত হানে।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আরও বৃষ্টি হতে পারে, যা উদ্ধার তৎপরতাকে জটিল করে তুলবে। হেলিকপ্টার, নৌকা ও কুকুর ব্যবহার করে উদ্ধার তৎপরতা চলছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার টেক্সাস সফরে যাবেন।
ট্রাম্প এই বন্যাকে ‘এক শতাব্দীর বিপর্যয়’ বলে উল্লেখ করেছেন, যা ‘কেউ আশা করেনি।’
বন্যায় টেক্সাসের মধ্য অঞ্চলের কের কাউন্টি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় শেরিফ দফতরের তথ্য অনুযায়ী, এখানে ৫৬ জন প্রাপ্তবয়স্ক এবং ২৮ জন শিশু প্রাণ হারিয়েছেন।
মৃতদের মধ্যে ২৭ জন ছিলেন ‘ক্যাম্প মিস্টিক’ নামের মেয়েদের খ্রিস্টান গ্রীষ্মকালীন শিবিরে। যেখানে প্রায় ৭৫০ জন অবস্থান করছিলেন। তখন হঠাৎ করে প্রবল বন্যার স্রোত শিবিরে আছড়ে পড়ে।
যুক্তরাষ্ট্রের গ্রীষ্মকালীন ছুটিতে শিশু-কিশোরদের শিবিরে যাওয়া একটি প্রিয় ঐতিহ্য, যেখানে তারা বন, পার্ক এবং গ্রামের পরিবেশে সময় কাটায়।
গুয়াদালুপ নদীর পানি এত বেড়ে যায় যে, গাছের ডালপালা এবং কেবিনের ছাদ পর্যন্ত পানি পৌঁছে যায়, তখন শিবিরের মেয়েরা ঘুমাচ্ছিল।
কাদা মাখা কম্বল, খেলনা, বই এবং অন্যান্য সামগ্রী চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। কেবিনের জানালার কাচ ভেঙে যায়, সম্ভবত পানির প্রচণ্ড চাপে।
নদীর তীরে জমে থাকা ধ্বংসাবশেষে নিখোঁজদের খুঁজতে স্বেচ্ছাসেবকরা সহায়তা করছেন। অনেকেই ব্যক্তিগত সম্পর্কের কারণে উদ্বুদ্ধ হয়ে উদ্ধার তৎপরতায় নেমেছেন।
৬২ বছর বয়সি লুইস ডেপ বলেন, ‘আমরা দুইজন নিখোঁজ শিশুর বাবা-মায়ের জন্য সাহায্য করছি। শেষবার তারা যে বার্তা পেয়েছিল, তাতে লেখা ছিল ‘আমরা ভেসে যাচ্ছি’, এরপর ফোন বন্ধ হয়ে যায়।’
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত কয়েক ঘণ্টায় এক মাসের সমপরিমাণ বৃষ্টি হয়েছে এবং এরপরও থেমে থেমে বৃষ্টি হচ্ছে।
মাত্র ৪৫ মিনিটে গুয়াদালুপ নদীর পানি প্রায় ২৬ ফুট (প্রায় আট মিটার) বৃদ্ধি পেয়েছে, যা দুইতলা বাড়ির সমান উচ্চতা।
দক্ষিণ এবং মধ্য টেক্সাসের এই অঞ্চলটি ‘হঠাৎ বন্যার করিডোর’ নামে পরিচিত, যেখানে অতিবর্ষণে আকস্মিক বন্যা নতুন নয়। তবে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে সাম্প্রতিক বছরগুলোতে বন্যা, খরা এবং তাপপ্রবাহের মতো চরম আবহাওয়া আরও ঘন ঘন এবং তীব্র আকারে দেখা দিচ্ছে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য







