ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ৩:২৪:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬ জাতির পিতার জন্মদিন আজ উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ

ট্যামি ব্রুস যুক্তরাষ্ট্রের জাতিসংঘ প্রতিনিধি মনোনীত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫০ পিএম, ১০ আগস্ট ২০২৫ রবিবার

ট্যামি ব্রুস যুক্তরাষ্ট্রের জাতিসংঘ প্রতিনিধি মনোনীত

ট্যামি ব্রুস যুক্তরাষ্ট্রের জাতিসংঘ প্রতিনিধি মনোনীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ হিসেবে ট্যামি ব্রুসকে মনোনীত করেছেন। বর্তমানে ব্রুস মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পদে তার নতুন দায়িত্ব গ্রহণ আগামী কয়েক সপ্তাহের মধ্যে হবে বলে জানা গেছে। 

আজ রোববার (১০ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

ট্রাম্প শনিবার (৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে দেন, ট্যামি ব্রুসকে তিনি জাতিসংঘের উপ-প্রতিনিধি (অ্যাম্বাসেডর পদমর্যাদাসহ) হিসেবে মনোনীত করেছেন। তিনি ট্যামিকে ‘মহান দেশপ্রেমিক, টেলিভিশন ব্যক্তিত্ব ও বেস্টসেলিং লেখক’ হিসেবে উল্লেখ করেছেন। ট্রাম্প বলেন, স্টেট ডিপার্টমেন্টে তার কাজ প্রশংসনীয় এবং জাতিসংঘে যুক্তরাষ্ট্রের হয়ে তিনি অসাধারণ ভূমিকা পালন করবেন।

ট্যামি ব্রুস ধন্যবাদ জ্ঞাপন করে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এই মনোনয়নে তিনি কৃতজ্ঞ। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিসেবে কাজ করা তার জন্য গর্বের বিষয় ছিল এবং এখন তিনি জাতিসংঘে ‘আমেরিকা ফার্স্ট’ নীতিমালা ও মূল্যবোধকে এগিয়ে নিয়ে যেতে চান।

ব্রুস একজন সাবেক রক্ষণশীল রেডিও উপস্থাপক, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক। তিনি ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। ২০২২ সালে ‘স্পিরিট অব লিংকন অ্যাওয়ার্ড’ পেয়েছেন। তিনি ফক্স নিউজে দুই দশক ধরে কাজ করেছেন এবং অনেক বই লিখেছেন, যেখানে উদারপন্থা ও বামপন্থার সমালোচনা রয়েছে।

সম্প্রতি তিনি ইসরায়েল-যুক্তরাষ্ট্র সম্পর্ক ও গাজায় চলমান সংকট নিয়ে বিতর্কের মুখে পড়েছেন। তার একটি পুরোনো সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রকে বিশ্বের সেরা দেশ এবং ইসরায়েলকে তার পরের সেরা দেশ হিসেবে উল্লেখ করেছিলেন। এছাড়া ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কঠোর নীতি যেমন অভিবাসন নিয়ন্ত্রণ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও গাজায় ইসরায়েলের পরিস্থিতি সম্পর্কে তার সমর্থন রয়েছে। 

তথ্যসূত্র : টিআরটি ওয়ার্ল্ড