ট্রান্সজেন্ডার নারীদের হেল্পলাইন ‘হ্যালো লিলি’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৩ পিএম, ১৪ আগস্ট ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
ট্রান্সজেন্ডার নারীদের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য হেল্পলাইন ‘হ্যালো লিলি’র উদ্বোধন করা হয়েছে। হেল্পলাইনের নম্বর দুটি হলো- ০১৯৮৭৭৭৯৬০৩ ও ০১৯৮৭৭৭৯৬০৪।
শনিবার (১৩ আগস্ট) বিকেলে রাজধানীর বারিধারায় যুক্তরাজ্যের হাইকমিশনারের বাসভবনে কেক কেটে এ হেল্পলাইনের উদ্বোধন করা হয়। ট্রান্সজেন্ডারদের নিয়ে কাজ করা সংগঠন ‘নো পাসপোর্ট ভয়েস’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য আরমা দত্ত, যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, তার স্ত্রী তেরেসা আলবর, নো পাসপোর্ট ভয়েস’র কো-ফাউন্ডার ব্যারিস্টার ফাতিমা ওয়ারিথা হাসান।
সংসদ সদস্য আরমা দত্ত ট্রান্সজেন্ডার নারীদের উদ্দেশে বলেন, নিজেকে যোগ্যতা সম্পন্ন হিসেবে গড়ে তুলে অধিকার আদায় করে নিতে হবে। সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে। নিজেকে যোগ্যতা সম্পন্ন সমান নাগরিক প্রমাণ করতে হবে।
‘নো পাসপোর্ট ভয়েস’র কো-ফাউন্ডার ব্যারিস্টার ফাতিমা ওয়ারিথা আহসান বলেন, নভেম্বর মাস থেকে এই হেল্পলাইনের নম্বরে ফোন করে ট্রান্সজেন্ডার নারীরা স্বাস্থ্যগত বিষয়ে পরামর্শ নিতে পারবেন। তিনি জানান, ডেনমার্কের প্রথম ট্রান্সজেন্ডার নারী লিলি ইলবেই এর নাম অনুসারে হেল্পলাইন ‘হ্যালো লিলি’র নামকরণ করা হয়েছে। ট্রান্সজেন্ডার নারী লিলি ইলবেই সার্জারি করার সময় মারা যান।
অনুষ্ঠানে ট্রান্সজেন্ডার ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীদের নিয়ে কাজ করা সংগঠন ট্রান্স ইন্ড, বৃহন্নলা, মন্দ, সুস্থ জীবন, সম্পর্কের নয়া সেতু, সচেতন হিজরা অধিকার, সংঘ, বাংলাদেশ এসেক্সয়াল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা তাদের কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন। নো পাসপোর্ট ভয়েস’র কো-ফাউন্ডার ব্যারিস্টার প্রিয়াংকা আহসান, ব্যারিস্টার প্রিয়া আহসান এতে উপস্থিত ছিলেন।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬


