ডায়াবেটিস রোগ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান প্রধানমন্ত্রীর
আপডেট: ০৭:৩২ এএম, ১৪ নভেম্বর ২০১৪ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম,
ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডায়াবেটিস রোগ প্রতিরোধে সরকারের পাশাপাশি বাংলাদেশ ডায়াবেটিক সমিতিসহ সংশ্লিষ্ট সবাইকে আরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, তার সরকার ডায়াবেটিসসহ সব ধরনের রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে বিভিন্নমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। গণমুখী স্বাস্থ্যনীতি প্রণয়ন ও নতুন নতুন হাসপাতাল স্থাপন করা হয়েছে। হাসপাতালের শয্যাসংখ্যা বাড়ানো হয়েছে। খবর বাসসের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্ব ডায়াবেটিস দিবস-২০১৪ উপলক্ষে দেয়া এক বাণীতে এ আহবান জানান।
তিনি বলেন, সারাদেশে কমিউনিটি ক্লিনিকগুলোতে গ্রামীণ জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। বিপুল সংখ্যক চিকিৎসক, নার্স ও প্যারামেডিকস্ নিয়োগ দেওয়া হয়েছে। নারী ও শিশুস্বাস্থ্যের উন্নতি হয়েছে। মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্যখাতে সাফল্যের স্বীকৃতি হিসাবে বাংলাদেশ ‘জাতিসংঘ এমডিজি অ্যাওয়ার্ড’ ও ‘সাউথ সাউথ অ্যাওয়ার্ড’ পেয়েছে।
ডায়াবেটিস একটি দীর্ঘস্থায়ী ও জটিল রোগ হলেও এটি প্রতিরোধযোগ্য উল্লেখ করে তিনি বলেন,“আর এজন্য দরকার স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া, কায়িক পরিশ্রম বা নিয়মিত হাঁটাচলা ও ব্যায়াম করা। ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখলে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন সম্ভব”। প্রধানমন্ত্রী বিশ্ব ডায়াবেটিস দিবস-২০১৪ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন। ১৪.১১.২০১৪
- যুদ্ধের ময়দানে এক নারী রিপোর্টার: মার্থা গেলহর্নের জন্মদিন আজ
- মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ: আবেদন চলবে আরো ৪ দিন
- দুই বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা
- নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ
- বিতর্কের মাঝেই বধূর সাজে তিশা, নিজেকে বললেন ‘অপ্রতিরোধ্য’
- শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ
- বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা সোফি
- ১৫ বছরে উইমেননিউজ২৪.কম: নারীর কথা বলার সাহসী যাত্রা
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- ইতিহাস গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি
- মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি
- নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব
- ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ
- মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ











