‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৬ পিএম, ৯ ডিসেম্বর ২০২০ বুধবার
‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০’ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বৃহত্তম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রদর্শনী ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০’ উপলক্ষে পৃথক পৃথক বাণীতে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনী আজ বুধবার উদ্বোধন করা হবে।
মঙ্গলবার এক সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, সপ্তম বারের মতো আয়োজিত ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০’ প্রদর্শনী ৯ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে। এবারের প্রদর্শনীর প্রতিপাদ্য হচ্ছে- ‘সোস্যালি ডিসটেন্সড, ডিজিটালি কানেকটেড’।
এ উপলক্ষে রাষ্ট্রপতি বাণীতে বলেন, বিশ্বায়নের এ যুগে জাতীয় উন্নয়ন ও অগ্রগতির জন্য সময়োচিত আইসিটি পদ্ধতি জরুরি প্রয়োজন। এ বিষয় মাথায় রেখে বাংলাদেশ সরকার ২০০৯ সালে ডিজিটাল বাংলাদেশ গড়তে রূপকল্প-২০২১ ঘোষণা করে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণীতে বলেন, ৯ থেকে ১১ ডিসেম্বর ঢাকায় দেশের বৃহত্তম আইসিটি প্রদর্শনী ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০’ অনুষ্ঠিত হচ্ছে জেনে আমি আনন্দিত। আমি মনে করি, এ বছরের প্রতিপাদ্য- ‘সোস্যালি ডিসটেন্সড, ডিজিটালি কানেকটেড’ কোভিড-১৯ পরিস্থিতিতে সময়োচিত।
তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে বিজ্ঞান ও প্রযুক্তির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর গতিশীল নেতৃত্বে বাংলাদেশ ১৯৭৩ সালে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের সদস্যপদ লাভ করে। বঙ্গবন্ধু একই বছর বাংলাদেশ কাউন্সিল অব সাইন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর) প্রতিষ্ঠা করেন।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

