ডিন জোন্সের মৃত্যুতে স্ত্রীর আবেঘগন বার্তা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২০ শনিবার
জোন্সের মৃত্যুতে আবেঘগন বার্তা স্ত্রীর
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বৃহস্পতিবার সকালে ভারতের মুম্বাইয়ে ৫৯ বছর বয়সে মারা যান অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান ডিন জোন্স।
সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেটের ত্রয়োদশ আসরে ধারাভাষ্যকার হিসেবে স্টার স্পোর্টসের সাথে যুক্ত থাকায় ভারতে অবস্থানকালে একটি হোটেলে মৃত্যু হয় জোন্সের।
স্বামী জোন্সের মৃত্যুতে মুষড়ে পড়েছেন স্ত্রী জেন জোন্স। ৩৪ বছর ধরে জোন্সের সাথে সংসার করছেন জেন। তাই জোন্সের মৃত্যুতে আবেগঘন এক বার্তা দিয়েছেন জেন।
আবেগঘন বার্তায় জেন বলেন, ‘যখন শুনলাম ডিন ভারতে মৃত্যুবরণ করেছে, এটা আমাদের কাছে অবিশ্বাস্য বিষয় ছিল। আমি ও আমার মেয়েরা ভেঙ্গে পড়েছিলাম। আমার ভালোবাসার মানুষ, আমার সুন্দর স্বামী, যে প্রাণশক্তিতে ভরপুর ছিল, সে আমাদের ছেড়ে চলে গেছে, আমরা বিশ্বাসই করতে পারছিলাম না। আমাদের বিশাল এক শূন্যতায় ফেলে গেলো জোন্স। যা কখনো পূরণ হবে না। আমাদের সুন্দর সব স্মৃতি উপহার দিয়ে বিদায় নিয়েছেন তিনি। তাই তার স্মৃতিগুলোই আমাদের জীবদ্দশায় সম্বল হয়ে থাকবে।’
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত বৃহস্পতিবার সকালে ভারতের মুম্বাইয়ে ৫৯ বছর বয়সে মারা যান অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান ডিন জোন্স।
সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেটের ত্রয়োদশ আসরে ধারাভাষ্যকার হিসেবে স্টার স্পোর্টসের সাথে যুক্ত থাকায় ভারতে অবস্থান করছিলেন জোন্স।
বৃহস্পতিবার সকালে হোটেলে ব্রেকফাস্টের পর হোটেলেই সহকর্মীদের সাথে আড্ডা দিচ্ছিলেন জোন্স । এমন সময়েই হঠাৎই করেই পড়ে যান জোন্স। জোন্সকে মাটি থেকে তোলার চেষ্টা করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লি। এরপর অ্যাম্বুলেন্সে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় জোন্সকে। সেখানে চিকিৎসকরা জোন্সকে মৃত ঘোষণা করেন।
তাই লির প্রতি কৃতজ্ঞতা এবং উপমহাদেশের প্রতি ভালোবাসা জানিয়েছেন জেন, ‘জোন্সের মৃত্যুর পরে অনেকে আমাদের খোঁজ নিচ্ছেন। সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। তবে আমরা সবচেয়ে বেশি কৃতজ্ঞ লির কাছে। জোন্সকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন লি। তার কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। এছাড়া আমরা উপমহাদেশ থেকে যে ভালোবাসা পেয়েছি, তাতে আমরা আবেগে-আপ্লুত। আমি বলতে চাই, জোন্স উপমহাদেশের ক্রিকেটকে খুব ভালোবাসতেন।’
১৯৮৬ সালে জেনকে বিয়ে করেন জোন্স।
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত




