ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ১১:২২:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ

ডেঙ্গুতে আরো ১৫ প্রাণহানী, হাসপাতালে ২১৫

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২২ পিএম, ৭ অক্টোবর ২০২৩ শনিবার

ডেঙ্গুতে আরো ১৫ প্রাণহানী, হাসপাতালে ২১৫

ডেঙ্গুতে আরো ১৫ প্রাণহানী, হাসপাতালে ২১৫

সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ১৫ জনের মধ্যে রাজধানী ঢাকার ৮ জন এবং বাকী ৭ জন ঢাকার বাইরের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৯জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ১৯ হাজার ৮২২ জনে।


শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে মোট ৯ হাজার ১৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ২ হাজার ৯১২ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৬ হাজার ২৫৯জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন মোট ২ লাখ ১০ হাজার ৫৭২ জন।

২০২২ সালে ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।