ড্রাগ এডিক্টেড শিশুদের সহযোগিতায় সুমাইয়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪২ পিএম, ২০ আগস্ট ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
যারা নিজের জীবন বাজি রেখে দেশের দুর্যোগ মোকাবেলায় ও অন্যের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন তারা সম্মুখ সারির যোদ্ধা। এই কাতারে আছেন ডাক্তার, পুলিশসহ বিভিন্ন পেশাজীবী মানুষ। অবশ্য মানবিকতার পাশাপাশি ছিল তাদের পেশাগত তাগিদ। কিন্তু একেবারে স্বেচ্ছায় নিঃস্বার্থভাবে কেউ কি এই সম্মুখ সারিতে এসে দাঁড়ায়?
এমনই এক দুঃসাহসী সৈনিক মাহমুদা আক্তার সুমাইয়া। বলছি দেশের ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াসে দুঃসাহস নিয়ে রণাঙ্গনে ঝাঁপিয়েপড়া তরুণী সুমাইয়ার গল্প।
জনবহুল এলাকায় একজন মেয়ে যখন একাই কাজ করছিল ড্রাগ এডিক্টেড শিশুদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে তখন কেউ এগিয়ে না এসে, তাকে নিয়ে সমালোচনার ভিড় জমিয়েছিল এলাকাবাসী।
বিশেষ করে ‘বাহিরে কিসের কাজ ? মেয়েদের তো ঘরই সব’ এই কথা গুলো শুনতে হতো তাকে, তখনকার মুহূর্তটি হৃদয়বিদারক।
সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তাকে সাহায্য করা তো দূরে থাক, তাকে বিভিন্ন কটূক্তি শুনতে হয়েছে প্রতিদিন। এমনই ক্রান্তিলগ্নে চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিদুর্ঘটনায় আক্রান্ত মানুষদের রক্ত,ওষুধ,আর্থিক সাহায্যসহ ইমারজেন্সি সার্ভিস প্রদানে সার্বিক সহযোগীতে থেকে শুরু করে বার্ন ইউনিটে গিয়ে অসহায় রোগীদের সাথে সার্বক্ষণিক সেবা দিয়ে গিয়েছেন গো আপ ফাউন্ডেশনের এই তরুণী ভলান্টিয়ার লিডার সুমাইয়া।
এতসব প্রতিবন্ধকতাও থামাতে পারেনি তাকে। সুমাইয়া জানান, আমাদের সমাজের যেসব শিশুরা দিনের পর দিন মাদকে আসক্ত হচ্ছে তাদের একটি সুন্দর ভবিষ্যতের কথা কতজনই বা চিন্তা করে। আমরা তাদের প্রতি সহানুভূতিশীল আচরণ করি। তাদের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলি। আগে যেখানে তারা হাতে ব্লেড জাতিয় ধারালো বস্তু নিয়ে ঘুরাঘুরি করত সেখানে তারা বই দেখলে ছুটে চলে আসে পড়াশুনার উদ্দেশ্যে।
গো আপ ফাউন্ডেশন দেশের সাধারণ শিশুদের মতো এই সুবিধাবঞ্চিত শিশুদের পাঁচটি মৌলিক চাহিদা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পারিবারিক কিছু শিক্ষা যেমন: সবাইকে সালাম দেয়া, অকথ্য ভাষায় গালাগাল না করা, শিক্ষক ও বড়দের সম্মান দেয়া, ছোটদের স্নেহ করা, শৃঙ্খলা মেনে চলা ইত্যাদি আরও অনেক বিষয় আমরা তাদের শেখাতে সক্ষম হয়েছি। তারা এখন নিজেরাই লেখাপড়া শিখতে আগ্রহী হয়ে উঠেছে। আমরা তাদের প্রত্যেকটি ক্লাসে খাবার দিয়ে থাকি। বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম করিয়ে থাকি যাতে তারা শিক্ষাকে বোঝা হিসেবে না মনে করে।
আমরা স্কুলের শিশু ও তাদের পরিবারকে গো আপ ফাউন্ডেশনের ‘আনন্দ স্টেশন’ও ‘ইদে মিষ্টি মুখ’ ইভেন্টের মাধ্যমে বিভিন্ন আনন্দদায়ক অনুষ্ঠানের ব্যবস্থা করে থাকি বলে জানান সুমাইয়া।
গো আপ ফাউন্ডেশন তাদেরকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শরীর চর্চা, কবিতা আবৃতি, কোরআন তিলাওয়াত ইত্যাদি বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে গড়ে তুলতে সক্ষম হয়েছে। এখন তারা নিজেরাই নিজেদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে আমাদের কাছে। গো আপ ফাউন্ডেশনের এই স্কুলটি ‘আমাদের ইসকুল’ নামে পরিচিত। গো আপ ফাউন্ডেশন উদ্যোগ নিয়েছে এই মাদকাসক্ত শিশুদের সুন্দর জীবন গঠনে সহায়তা করার।
মেয়েরাও যে সমাজ উন্নয়নে বিভিন্নভাবে অবদান রাখতে পারে এমন চিন্তাভাবনা মানুষের মাঝে তুলে ধরা ছিল আরেকটি বড় চ্যালেঞ্জ। কথায় আছে , এক মাঘে শীত যায় না। বিভিন্ন ট্রেজিটির সঙ্গে পাল্লা দিয়ে দেশে নেমে এলো অন্য এক অভিশাপ - যার নাম বন্যা। এতে বিশেষ করে সিলেট-সুনামগঞ্জ, কুড়িগ্রাম জেলায় ক্ষয়ক্ষতি হয়েছে বেশি। দেশের এই কঠিন সময়েও তার নেতৃত্বে গো আপ ফাইন্ডেশন ত্রাণ এর পাশাপাশি নারীদের জন্য স্যানিটারি নেপকিন বিতরণ করেছেন সেসব বন্যার্ত মানুষের মাঝে।
গো আপ ফাউন্ডেশনের “আমাদের ইসকুল” এ ভলান্টিয়ারিং থেকেই সুমাইয়ার যাত্রা শুরু হয় মানব সেবায়। বর্তমানে গো আপ ফাউন্ডেশনে জেনারেল সেক্রেটারির দায়িত্ব পালন করছেন তিনি।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬


