ঢাকা-চেন্নাই রুটে ইউএস-বাংলার ফ্লাইট শুরু রোববার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২০ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি।
ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ৫ সেপ্টেম্বর রোববার থেকে ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে ফ্লাইট শুরু করছে। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউএস বাংলা। বাংলাদেশ ও ভারতের সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে এয়ার বাবল চুক্তির অধীনে এই ফ্লাইট চালু করা হবে।
ভারতীয় সিভিল এভিয়েশনের নির্দেশনা অনুযায়ী ভ্রমণ করার ৭২ ঘন্টার মধ্যে কোভিড-১৯ আরটি-পিসিআর টেস্টের নেগিটিভ রিপোর্ট থাকতে হবে।
চেন্নাই বিমানবন্দরে অবতরণের পর ভ্রমণকারীদের নিজ খরচে মলিকুলার টেস্ট করাতে হবে। ভ্রমণ ভিসা ছাড়া সব ভিসায় বর্তমানে এয়ার বাবল চুক্তির অধীনে ভারতে ভ্রমণ করা যাবে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতি রোববার, বুধবার ও শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে চেন্নাইয়ের উদ্দেশে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে চেন্নাইয়ে অবতরণ করবে।
একই দিন দুপুর দেড়টায় চেন্নাই থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে এবং বিকেল সাড়ে ৪টায় ঢাকায় অবতরণ করবে। সব থরনের ট্যাক্স ও সারচার্জসহ ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে চেন্নাইয়ের ওয়ান ওয়ের নূন্যতম ভাড়া ১২ হাজার ৩৯৯ টাকা এবং রিটার্ণ ভাড়া ১৯ হাজার ৮৯৩ টাকা নির্ধারণ করেছে।
১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে চেন্নাই রুটের ফ্লাইটগুলো পরিচালিত হবে। বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, সাতটি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০সহ মোট চৌদ্দটি এয়ারক্রাফট রয়েছে।
চেন্নাই ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে মাস্কাট, দোহা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করছে।
কোভিড-১৯ এর কারণে রাষ্ট্রীয় সিদ্ধান্তে কলকাতা, ব্যাংকক, দুবাই রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ আছে। তবে অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী, বরিশালে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সে ঢাকা-চেন্নাই রুটের টিকেট রিজার্ভেশন সংক্রান্ত বিস্তারিত জানতে ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



