ঢাবি ছাত্রী ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৩ পিএম, ৬ জানুয়ারি ২০২০ সোমবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ মাধ্যমে রাজধানীর কুর্মিটোলা এলাকায় রাস্তা থেকে তুলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগের সংবাদ প্রকাশিত হয়েছে। ঘটনা সূত্রে জানা যায় যে, ঘটনার শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী গতকাল ০৫ জানুয়ারি রবিবার বান্ধবীর বাসায় যাওয়ার উদ্দেশ্যে বিকাল সাড়ে পাচঁটার দিকে বিশ্ববিদ্যালয়ের বাসে উঠেন। বাস থেকে কুর্মিটোলা এলাকায় নামার পর অজ্ঞাত পরিচয় কয়েকজন তার মুখ চেপে ধরে। এতে তিনি অচেতন হয়ে পড়েন। এরপর তাকে ধর্ষণ করা হয়। রাত ১০টার দিকে তার চেতনা ফেরে। পরবর্তীতে তার সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করেন।
নেতৃবৃন্দ বলেন, আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি যে, স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিবিন্ন কর্মে নিয়োজিত নারীরা প্রতিনিয়ত ধর্ষণ, গণধর্ষণ ও ধর্ষণের পর হত্যা এবং যৌন নিপীড়নের শিকার হচ্ছে। আবার কখনো কখনো এসব ঘটনার প্রতিবাদ করায় পরিবারের সদস্য, শিক্ষার্থী, কিশোরী ও নারীরা বখাটেদের দ্বারা হামলার শিকার হচ্ছে। ফলশ্রুতিতে শিক্ষার্থীসহ নারী ও কন্যাশিশুর নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে এবং তাদের স্বাধীন চলাচল অনিশ্চিত হয়ে পড়ছে। যা দেশে সফল অগ্রযাত্রায় বাধার সৃষ্টি করছে। এই অবস্থা থেকে উত্তরনের লক্ষ্যে উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়া ধর্ষণ, গণধর্ষণ ও ধর্ষণের পর হত্যা এবং যৌন নিপীড়নের ঘটনায় শূন্য সহিষ্ণুতার নীতি গ্রহন সাপেক্ষে দ্রুত বিচার নিশ্চিতকরনে আশু কার্যকরী পদক্ষেপ গ্রহনের জন্য প্রধানমন্ত্রীর নিকট বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে।
বিবৃতিতে, বাংলাদেশ মহিলা পরিষদ রাস্তা থেকে তুলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে দ্রুত গ্রেফতার করাসহ যথাযথ শাস্তির লক্ষ্যে আইনগত ব্যবস্থা গ্রহন করার দাবি জানিয়েছে। এ ঘটনার শিকার ছাত্রীর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানিয়েছে। এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ প্রশাসনের নিকট জোর দাবী জানায় পাশাপাশি সারাদেশে সংঘটিত নারী ও শিশু নির্যাতনের ঘটনার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানায়।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না

