ঢাবির জগন্নাথ হলে অঞ্জলিতে বিদ্যাদেবীর আরাধনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৭ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
প্রতিবছরের ন্যায় এবারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহ্যবাহী জগন্নাথ হলে চলছে বিদ্যা ও আরাধনার দেবী সরস্বতীর পূজা। সকাল ৯টায় শুরু হয়েছে পূজা অর্চনা। এরপর ১০টা থেকে শুরু হয় অঞ্জলি প্রদান। সন্ধ্যা ৬টায় হবে আরতি অনুষ্ঠান। এরপর চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট জগন্নাথ হল চত্বর জুড়ে বিভিন্ন আইডিয়া ও থিমভিত্তিক ৭০টির বেশি মণ্ডপ নির্মাণ করা হয়। তবে এবার করোনার কারণে একটি মাত্র মণ্ডপে এই পূজা উদযাপিত হচ্ছে।
জগন্নাথ হলে সকাল থেকে শুরু হয়েছে বিদ্যার্থীদের ভিড়। উপোস থেকে মায়ের সামনে এসে পূজা অর্চনা করছেন তারা। মায়ের কাছে তারা সংগীত ও অন্যান্য বিষয়ে ভালো ফলের জন্য প্রার্থনা করছেন। শিক্ষার্থীদের সঙ্গে অনেক শিশুদেরও দেখা গেছে। মাস্ক এবং স্বাস্থ্যবিধি বাধ্যতামূলক করা হলেও তা পুরোপুরি মানতে দেখা যায়নি কাউকে।
পূজা কমিটির সভাপতি ও জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিহির লাল সাহা বলেন, শুধুমাত্র উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মেনে একটি মাত্র কেন্দ্রীয় পূজা অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা থেকে শুরু হয়েছে পূজা। সন্ধ্যায় আরতি অনুষ্ঠান হবে। সন্ধ্যা ৭টার দিকে পূজা মণ্ডপ পরিদর্শনে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
তিনি বলেন, প্রবেশে কারো জন্য নিষেধাজ্ঞা নেই তবে স্বাস্থ্যবিধি মানতে হবে। সবকিছু ঠিক থাকলে আশা করছি সামনের বছর আবারও পুরনো আমেজে পূজা উদযাপন করতে পারব।
পূজায় আসা জগন্নাথ হলের শিক্ষার্থী রাজু দাস বলেন, করোনার কারণে সীমিতভাবে পূজা উদযাপন করা হচ্ছে। প্রতি বছর অনেক বেশি আমেজ থাকে। তারপরও ভালো লাগার বিষয়টি হচ্ছে পূজা একেবারে বন্ধ করা হয়নি।
পূজা পরিদর্শনে আসা কলি দেবী বলেন, পরিবারের সবাইকে নিয়ে এসেছি। একটি মাত্র মণ্ডপে পূজা হলেও ভালোই লাগছে। এটি আমাদের জন্য বিশেষ দিন।
শাস্ত্রমতে, প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর বন্দনা করা হয়। শনিবার সকাল ৭টা ৭ মিনিটে শুরু হয়েছে পঞ্চমী তিথি। আগামীকাল রোববার সকাল ৭টা ৯ মিনিটে পূজার তিথি সমাপ্ত হবে। ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী দেবীর আরাধনা করেন। ৭৫ শতাংশ ঋণ মিটিয়ে দিয়েছেন। সূত্র: আনন্দবাজার
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



