ঢাকা, সোমবার ০৯, নভেম্বর ২০২৬ ৯:০৯:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২ মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ

ঢা.বি'র জন্মদিনে স্পিকার

আপডেট: ১১:৫৬ এএম, ১ জুলাই ২০১৪ মঙ্গলবার

[caption id="attachment_1561" align="alignleft" width="300"]ঢা.বি’র জন্মদিনে স্পিকার ঢা.বি’র জন্মদিনে স্পিকার[/caption] মাজেদুল হক তানভীর, স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন,  প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ার স্বপ্ন বাংলাদেশের প্রতিটি ছেলেমেয়ের। অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় এই প্রতিষ্ঠানের অবদান অসাধারণ। বায়ান্নর ভাষার আন্দোলন, মুক্তিযুদ্ধ এমন কি নব্বুয়ের  স্বৈরাচাবিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় অগ্রণীর ভূমিকা রেখেছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথঅ বলেন। সকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বেলুন উড়িয়ে দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন। এ বছর দিবসের প্রতিপাদ্য বিষয় রাখা হয়েছে ‘অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় উচ্চশিক্ষা’। দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কলা ভবন, কার্জন হল, বাণিজ্য অনুষদসহ বিভিন্ন স্থাপনা ও ভবনে আলোকসজ্জা করা হয়েছে। রোভার স্কাউটের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের সহযোগিতায় ক্যাম্পাসে দুই দিন পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে শিক্ষার্থীরা শোভাযাত্রা নিয়ে মল চত্বরে জমায়েত হন। সেখানে দিবসের কর্মসূচি উদ্বোধনের পর শোভাযাত্রা যায় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি)। টিএসসি মিলনায়তনে বেলা ১১টায় আলোচনা ও স্মৃতিচারণ পর্ব শুরু হয়। প্রতিপাদ্য বিষয়ের ওপর মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন।অনুষ্ঠানে সভাপতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।  উপস্থিত ছিলেন অধ্যাপক ড. নাসরিন আহমেদ, অধ্যাপক ড.সহিদ আকতার হুসাইন, অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন। দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে রয়েছে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, প্রীতি বিতর্ক, বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগে গবেষণা প্রদর্শনী, চারুকলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিল্পকর্ম প্রদর্শনী, মল চত্বরে ভূমিকম্প মহড়া, নাটমণ্ডলে হ্যামলেট নাটকের প্রদর্শনী ইত্যাদি। ১৯২১ সালের ১ জুলাই তিনটি আবাসিক হল এবং তিনটি অনুষদের অধীনে ১২টি বিভাগে ৬০ জন শিক্ষক ও ৮৭৭ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে 'প্রাচ্যের অক্সফোর্ড' খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় । ০১.০৭.২০১৪