তিন দিনে ১ লাখ ২৫ হাজার হ্যান্ডসেট বন্ধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৬ পিএম, ৬ অক্টোবর ২০২১ বুধবার
ফাইল ছবি
তিন মাস পরীক্ষামূলক কার্যক্রম শুরু করার পর গত শুক্রবার (১ অক্টোবর) থেকে বিটিআরসি অনিবন্ধিত নতুন হ্যান্ডসেট বন্ধ করা শুরু করে।
বিটিআরসির তথ্য মতে, প্রথম তিনদিনে মোট ৩ লাখ ৪৯ হাজার ৬৫২টি সেট তাদের নেটওয়ার্কে নতুন শনাক্ত হয়। এর মধ্যে নেটওয়ার্কে নতুন যুক্ত হয়েছে ২ লাখ ২৪ হাজার ৮২৭টি মোবাইল ফোন। তবে নেটওয়ার্কে যুক্ত হতে চেয়েও পারেনি ১ লাখ ২৪ হাজার ৮৬১টি হ্যান্ডেসেট।
এ বিষয়ে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র জানান, ‘আমরা ১ অক্টোবর থেকে চূড়ান্তভাবে অনিবন্ধিত মোবাইল ফোন সেট বন্ধের প্রক্রিয়া শুরু করেছি। এখন আর কোনো আনঅফিসিয়াল বা অবৈধ হ্যান্ডসেট নেটওয়ার্কে যুক্ত হবে না। এরই মধ্যে বেশ কিছু হ্যান্ডসেট নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।’
বিটিআরসি জানায়, অক্টোবর মাসের আগ পর্যন্ত যত হ্যান্ডসেট নেটওয়ার্কে যুক্ত হয়েছে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়েছে। এমনকি দেশে বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদন করা ও বিদেশ থেকে আমদানি করা মোবাইল সেটও এনইআইআরে সংরক্ষিত রয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এনইআইআর ডেটাবেজে স্বয়ংক্রিয়ভাবে প্রায় ৪৪ কোটি হ্যান্ডসেটের আইএমইআই নম্বর নিবন্ধিত হয়। এর মধ্যে প্রায় সাড়ে ২২ কোটি বর্তমানে নেটওয়ার্কে সচল হয়েছে। প্রায় ২২ কোটি বৈধ হ্যান্ডসেট নেটওয়ার্কে সচল হওয়ার অপেক্ষায় আছে। এগুলো মূলত বৈধভাবে উৎপাদিত ও আমদানি করা, যেগুলো বিক্রির অপেক্ষায় আছে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা







