তীব্র সমালোচনার মুখে পিছু হটলো ইনস্টাগ্রাম
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৪ পিএম, ১ আগস্ট ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
ব্যবহারকারীদের তীব্র সমালোচনার মুখে পিছু হটলো ইনস্টাগ্রাম। ছবি শেয়ারের সামাজিক যোগাযোগ মাধ্যমটি আপাতত তাদের রিল ভিডিও ফিচার আপডেট সংক্রান্ত কাজ বন্ধ করেছে।
এরআগে আন্তর্জাতিক গণমাধ্যমে নিউজ হয়েছে, ইনস্টাগ্রাম তাদের দীর্ঘদিনের স্কয়ার ফিডের পরিবর্তে ফুল স্ক্রিন ফিড আনছে। সেখানে টিকটকের মতো একের পর এক ভিডিও দেখা যাবে।
এমন ঘোষণার পরেই ইনস্টাগ্রাম জুড়ে সমালোচনার ঝড় উঠে। সমালোচকরা বলেন, তারা ফিডে বেশি বেশি ছবি দেখতে চান, ভিডিও নয়। এই যেমন গত সোমবার আমেরিকান অভিনেত্রী কিম কার্দাশিয়ান তার ইনস্টাগ্রাম স্টোরিজে পোস্ট করেছেন, ‘ইনস্টগ্রাম তুমি আবারও ইনস্টগ্রাম হও। তোমাকে টিকটকের মতো হওয়ার দরকার নেই। আমি শুধু আমার ছবিগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চাই।'
ইনস্টগ্রামের প্যারেন্ট কোম্পানি মেটা অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছে। তারা জানিয়েছে, ইনস্টাগ্রামে নতুন আপডেটের জন্য আরও সময় দরকার।
ডিজিটাল অ্যানালিটিক্স কোম্পানি সেনসর টাওয়ার বলছে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখন পর্যন্ত টিকটক অ্যাপ প্রায় ৩ বিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে। মেটাই একমাত্র প্রতিষ্ঠান নয়, যারা টিকটকের এই ল্যান্ড মার্ক অর্জন করতে চাইছে।
ইনস্টাগ্রামের প্রধান আদাম মসোরি দ্য ভার্জকে বলেছেন, ইনস্টাগ্রাম পরীক্ষামূলক ভাবে যে আপডেটটি চালু করেছিল, সেটি এক সপ্তাহের মধ্যে মুছে দেবে।
তিনি আরও বলেন, সত্যিকার অর্থেই আমি খুশি, কারণ আমরা ঝুঁকি নিতে পেরেছি। কিন্তু সব প্রচেষ্টাই যে সফল হবে এমনটি নয়। জীবনে ব্যর্থতার স্বাদ না পেলে বড় বড় চিন্তা করা সম্ভব নয়।
তবে আমরা দ্রুতই ফিরে আসবো, নতুন কিছু নিয়ে। এসব নিয়েই আমাদের ডেভেলপাররা কাজ করছেন, আরও যুক্ত করেন আদাম মসোরি।
মেটার মুখপাত্র বিবিসিকে বলেন, ব্যবহারকারীদের নেতিবাচক ফিডব্যাকের কারণে ইনস্টাগ্রামের ফুল স্ক্রিন ফিচারের কার্যক্রম আপাতত বন্ধ করা হয়েছে।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি






