তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প, নিহত ১৪০০ ছাড়াল
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪০ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং সিরিয়াযর উত্তর-পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে উভয় দেশের ১ হাজার ৪০০ জনের বেশি নিহত হয়েছে ও কয়েক হাজার মানুষ আহত হয়েছে। রয়টার্স ও এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ভূমিকম্পের কারণে ওই অঞ্চলজুড়ে ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের মধ্যে আটকেপড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযান চলছে
সোমবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কের গাজিয়ানটেপ শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থলে এর গভীরতা ছিল প্রায় ১৭ দশমিক ৯ কিলোমিটার। এটি পার্শ্ববর্তী সাইপ্রাস, মিশর ও লেবানন পর্যন্ত অনুভূত হয়।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ৯১২ জন হয়েছে। এ ছাড়া ৫ হাজার ৩৮৩ জন আহত হয়েছেন।
তবে হতাহতের সংখ্যা কতটা বাড়বে, তা এখনও ধারণা করা যাচ্ছে না বলেও জানান তিনি।
তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজে সহায়তা করতে বিমান পাঠানো হয়েছে। এ ছাড়া দেশটিতে ৪ মাত্রার সতর্কতা জারি করা হয়েছে। আন্তর্জাতিক জরুরি সহায়তার জন্য আহ্বান জানিয়েছে দেশটি।
দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এক বিবৃতিতে বলেন, ভূমিকম্পের পর শুরু করা কাজগুলো সমন্বয় করা হচ্ছে। এ ছাড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় অনুসন্ধান ও উদ্ধারকারী দল প্রেরণ করা হয়েছে। তবে আবহাওয়া প্রতিকূল থাকায় উদ্ধার কর্মীদের বেগ পেতে হচ্ছে।
ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কীভাবে সহায়তা করা যায়, তা নিরূপণ করতে নির্দেশনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউএসএইড ও অন্য ফেডারেল দেশগুলোকে এ নির্দেশনা দিয়েছেন তিনি।
সূত্র : আলজাজিরা, রয়টার্স, এপি
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার