তেলাপোকা! তেলাপোকা!
আপডেট: ০৯:০৫ এএম, ২৫ নভেম্বর ২০১৩ সোমবার
আনিস রহমান
তেলাপোকা লাগবে৷ গোটা গোটা তেলাপোকা৷ একটা না৷ দুটো না৷ এক্কেবারে দু'ডজন তেলাপোকা৷ ঝকঝকে৷ চকচকে৷ ডানা-ঝাপটায়৷ যখন-তখন উল্টায়৷ গোঁফ আছে৷ পেল্লায় গোঁফ৷ সে গোঁফ নড়েচড়ে৷ তা দেয়৷ গোঁফ দিয়ে ভয় দেখায়৷ গোঁফ দেখে ভয় পায় এমন তেলাপোকা! তো সেই তেলাপোকার জন্যে তামাম বাড়ি কাঁপিয়ে তুলছে লাথিম আর নাফিম৷ জমজ দু'ভাই ওরা৷ ক'দিনের জন্য বেড়াতে এসেছে নানুর বাসায়৷ এসেই তেলাপোকা শিকারের ডিউটি পেয়েছে ওরা৷ বিন্তি খালার কলেজে কাঁটাছেঁড়া করতে হবে৷ ক্লোরোফরম দিয়ে অজ্ঞান করে তেলাপোকার বুক-পেট-মুখ চিরেচিরে দেখাতে হবে৷ কোনটা পিত্ত, কোনটা পাকস্থলি, কোনটা হৃদপিণ্ড, কোনটা বৃহদন্ত্র, কোনটা মুখগহ্বর, কোনটা দাঁত, কোনটা জিভ সব অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিতে হবে স্যারকে৷ তা না হলে নির্ঘাত্ ফেল বিন্তি খালা৷
প্রাণিবিজ্ঞান নিয়ে বিন্তির এমনিতেই মনের টানাপড়েনের শেষ নেই৷ কখনো প্রাণিবিজ্ঞান পড়বে, কখনো পড়বে না৷ কখনো পড়লে চতুর্থ বিষয় হিসেবে নেবে না-কি মূল বিষয়, এমনি টানাহেঁচড়া নানা পীড়াপীড়ির পর বিন্তি ঠিক করল ইঞ্জিনিয়ার হতে না পারলেও ডাক্তার তো হতে হবে৷ আর ডাক্তার হতে গেলে প্রাণিবিদ্যা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই৷ সেই প্রাণিবিদ্যার ব্যবহারিক ক্লাস দুদিন বাদেই৷ সেখানে কাটা হবে তেলাপোকা৷ স্যার বলেছে, প্রত্যেকেই পাঁচ-ছটি করে ঢাউস সাইজের তেলাপোকা নিয়ে ক্লাসে আসবে৷ যার তেলাপোকা নেই, তার নম্বরও নেই৷ আর নম্বর নেই মানে পরীক্ষায় ফেল৷
মশকারি করার মতো না বিষয়টি৷ রাতের ঘুম, রাতের আরাম হারাম হবার জোগাড় বিন্তির৷ সে সঙ্গে তার বন্ধুদের৷ ক্ষণে রিমি ফোন করছে৷ ওকে রাখতেই বৃষ্টি৷ বৃষ্টিকে ছেড়ে মৌরি৷ মৌরিকে রেখে পিয়াসি৷ এমনি করে গোলকধাঁধার মতো ফোনের ধাঁধা চলছে৷ কথা একটাই, পেয়েছিস বিন্তি? তেলাপোকার জোগাড় হলো?
-এখনো হয়নি৷ তোর কী খবর?
-লোক লাগিয়েছি৷ খবর পেলেই জানাবো৷
-আমার জন্য যা পারিস জোগাড় করিস৷
-তুইও আমার কথা ভুলিস না৷
-আমরা যে যা পারি জোগাড় করবো, প্রমিস?
প্রমিস দিয়ে কী হবে, তেলাপোকার টিকিটিও চোখে পড়ছে না কারও৷
ভারি বিদঘুটে অবস্থা! হালের ফ্ল্যাট বাড়ি ওদের সবার৷ ঝকঝকে তকতকে কিচেন৷ মোজাইক-টাইলস আর চোখকাড়া ফিটিংসে তাক লাগার জোগাড়৷ তারওপর যখন-তখন ওষুধ ছিঁটানো হচ্ছে৷ সেখানে তেলাপোকা থাকে কি করে৷ তেলাপোকা তো তেলাপোকা! ছোট্ট ছারপোকারও জীবনের মায়া আছে৷ তাই একে একে পিছুটান দিয়ে তেলাপোকাগুলো কোথায় যেন উধাও হয়ে গেছে৷ কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসে ছাত্রীর শরীর না গেলেও তেলাপোকা যেতে হবে, স্যারের সাফ কথা৷ এখন তেলাপোকা কোত্থেকে মেলে? একটি-দুটি হলে না হয় দেখা যেত৷ কিন্তু ছটি তেলাপোকা! ছটি কেন? সে কথাও বাতলে দিয়েছেন স্যার, তোমরা সবে নতুন৷ এখনো ছুরি-কাঁচির ওপর দখল আসেনি৷ তাই একটা কাটতে গিয়ে আনাম তেলাপোকাটাই কেটে ফেলবে না, সে নিশ্চয়তা কে দেবে? তাই পরিপাকতন্ত্র দেখাতে গিয়ে যদি পুরো তেলাপোকাই পাক হয়ে যায়, তখন বৃহদন্ত্র দেখাতে আরেকটা তেলাপোকা লাগবে৷ আবার বৃহদন্ত্র দেখাতে যদি গোটা অন্ত্রটাই গায়েব হয়ে যায় তখন মুখগহ্বর দেখাতে লাগবে আরেকটা৷ এভাবে কমপক্ষে ছয়টি৷ পারলে দশটি৷ সেই থেকে তেলাপোকা জোগাড়ে লেগে গেছে বিন্তি ও তার বন্ধুরা৷ কিন্তু ঝকঝকে বাড়ির তকতকে দেয়াল মেঝের চৌহদ্দিতে কোথাও তেলাপোকা নেই৷
এ নিয়ে যখন বিন্তির ভাবনার শেষ নেই তখনই ঠিক এসে হাজির লাথিম আর নাফিম৷ ওরা এখন এক্কেবারে হাত-পা ঝাড়া৷ ফুরফুরে সময় ওদের৷ ফার্স্ট টার্ম পরীক্ষা শেষ করেছে৷ এখন কদিনের ছুটি৷ সুতরাং ত্রাতার ভূমিকায় নেমে পড়েছে ওরা দুভাই৷ ছোট খালামণির বিপদ৷ মহাবিপদ! রীতিমতো চুলটানার অবস্থা৷ টানার কী ছেঁড়ার অবস্থা! খালা এরই মধ্যে নির্ঘাত্ চুল টেনে ছিঁড়েছে৷ খালামণির মাথার চুলে বাড়ি সয়লাব৷ তখন ওরা চোখ-কান-মুখ বন্ধ রেখে সময় কাটায় কী করে৷ শত হলেও ছোট খালামণি৷ সময়ে সময়ে টফিটা, চকলেটটা খাওয়ায় ওদের৷ এবারও কথা দিয়েছে তেলাপোকা ধরে দিতে পারলে সারপ্রাইজ দেবে খালা৷ কিন্তু সারপ্রাইজ তো পরে, আগে তেলাপোকা তো পেতে হবে৷ অথচ তেলাপোকার কোনো পাত্তা নেই৷ এঘর-ওঘর, বারান্দা, করিডোর, শোয়ার ঘর, কিচেন, বাথরুমে ছুটে বেড়াচ্ছে ছেলে দুটো৷ মাঝে-সাঝে হই হই করে চেঁচিয়ে উঠছে ওরা৷ পেয়েছি! পেয়েছি! সবাই ছুটে গিয়ে দেখে তেলাপোকা নয়, তেলাপোকার টুকরো৷ মানে বাচ্চা তেলাপোকা৷ পিঁপড়ের সাইজ!
এমনি করে কদিন ধরে বাড়ি মাতিয়ে রেখেছে নাফিম আর লাথিম৷ খাবার নেই৷ স্নান নেই৷ বিশ্রাম নেই৷ ঘুম নেই৷ তেলাপোকার নেশায় বুঁদ হয়ে আছে ওরা৷ চিমটা, বোতল, আরও সব যন্ত্রপাতি জোগাড়-যন্তরের শেষ নেই৷ কিন্তু ফলাফল শূন্য৷ এদিকে সময় গড়িয়ে যাচ্ছে৷ ঠিক এমনি সময়ে কথাটি পাড়লো বিন্তি৷
খেতে খেতে বলল, মা আমি কী কুলক্ষণেই না এমন কথা বললাম৷
-কী বললি! মায়ের চোখে বিস্ময়!
-আমি সবাইকে বলেছি নাথিম-নাফিম লেগে পড়েছে এখন আর চিন্তা নেই৷ একথা শুনে সবাই হাত-পা গুটিয়ে বসে আছে৷ ওরা বলে কি-না বাচ্চা মানুষ ওদের আগ্রহ আছে৷ খেলার ছলে ধরে ধরে ওরা ঠিকই দু'ডজন তেলাপোকা ম্যানেজ করে ছাড়বে৷ তখন ভাগে-যোগে আমরা না-হয় নিয়ে নেব৷ তা না হলে ছটা তেলাপোকা জোগাড় করলেই তো ধেই ধেই করে নাচা যেত৷
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি










