তেলাপোকা মারতে গিয়ে অ্যাপার্টমেন্টে আগুন, নিহত এক নারী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪০ পিএম, ২১ অক্টোবর ২০২৫ মঙ্গলবার
প্রতীকী ছবি।
দক্ষিণ কোরিয়ার ওসান শহরে এক তরুণী তেলাপোকা মারতে গিয়ে নিজের অ্যাপার্টমেন্টে আগুন লাগিয়ে দিয়েছেন। ভয়ংকর এই ঘটনায় প্রাণ হারিয়েছেন তার এক প্রতিবেশী। এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, ২০ বছরের বেশি বয়সী ওই তরুণী গত সোমবার বিকেলে লাইটার ও দাহ্য স্প্রে একসঙ্গে ব্যবহার করে তেলাপোকা পোড়ানোর চেষ্টা করছিলেন। এতে মুহূর্তের মধ্যে আগুন ঘরের আসবাবে ছড়িয়ে পড়ে এবং দ্রুত পুরো অ্যাপার্টমেন্টে ছড়িয়ে যায়।
দমকল বিভাগ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত বাসিন্দারা দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন। পঞ্চম তলায় থাকা এক চীনা দম্পতি জানালা দিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন এবং দুই মাস বয়সী শিশুকে পাশের প্রতিবেশীর হাতে তুলে দেন। তবে ধোঁয়ায় সিঁড়ি দিয়ে নামার পথ বন্ধ হওয়ায় দম্পতির স্ত্রী নিচে পড়ে যান এবং হাসপাতালে নেওয়া হলেও কয়েক ঘণ্টার মধ্যে মারা যান।
মারা যাওয়া নারী ৩০ বছর বয়সী চীনা নাগরিক ছিলেন। ওসান পুলিশ জানিয়েছে, আগুন লাগানোর ঘটনায় তরুণীর বিরুদ্ধে অসাবধানতাবশত আগুন লাগানো এবং মৃত্যুর কারণ হওয়ার অভিযোগ আনা হতে পারে।
ঘটনার প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, লাইটার ও স্প্রে একসঙ্গে ব্যবহার করায় আগুনের সূত্রপাত ঘটে। ঘটনাস্থল থেকে লাইটার, স্প্রে এবং দাহ্য পদার্থের কিছু অংশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফ্লেমথ্রোয়ার’ দিয়ে পোকামাকড় মারার ভিডিও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই কায়দায় দুর্ঘটনা ঘটার ঘটনা পূর্বেও ঘটেছে। উদাহরণ হিসেবে ২০১৮ সালে অস্ট্রেলিয়াতেও একই ধরনের দুর্ঘটনা ঘটেছিল।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না






