ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৩:১৬:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

থাইল্যান্ড ওপেন: প্রথম রাউন্ডেই পি ভি সিন্ধুর হার

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৬ পিএম, ১৩ জানুয়ারি ২০২১ বুধবার

থাইল্যান্ড ওপেন: প্রথম রাউন্ডেই পি ভি সিন্ধুর হার

থাইল্যান্ড ওপেন: প্রথম রাউন্ডেই পি ভি সিন্ধুর হার

দশ মাস পরে থাইল্যান্ড ওপেনের কোর্টে পি ভি সিন্ধুর ফেরার অপেক্ষায় ছিলেন ভারতীয় ভক্তরা। আশা ছিল অলিম্পিক্স পদক জয়ী তারকা জয় দিয়ে শুরু করবেন। কিন্তু সেই আশা পূরণ হল না। সিন্ধু কোর্টে ফিরলেও প্রথম রাউন্ডে অপ্রত্যাশিত ভাবে হেরে গেলেন।

বিশ্ব চ্যাম্পিয়ন সিন্ধু ৭৪ মিনিট ধরে চলা তিন গেমের লড়াইয়ে ছিটকে গেলেন বিশ্বের ১৮ নম্বর ডেনমার্কের মিয়া ব্লিচফেল্টের বিরুদ্ধে। ফল ২১-১৬, ২৪-২৬, ১৩-২১। ম্যাচের শুরুতে অবশ্য সিন্ধু এক সময় ৬-৩ এগিয়ে গিয়েছিলেন। প্রথম গেমে প্রতিপক্ষকে এগিয়ে যাওয়ার কোনও সুযোগ দেননি।

দ্বিতীয় গেমেও ভারতীয় তারকা এক সময় ১১-৮ এগিয়ে যান। ড্যানিশ প্রতিপক্ষ অবশ্য এর পরেই পাল্টা লড়াই করে ফিরে আসেন। ১৫-১৪ এগিয়ে যান তিনি। এর পরে হাড্ডহাড্ডি লড়াই হয় দু’জনের। শেষ পর্যন্ত মথা ঠান্ডা রেখে গেম দখল করেন মিয়া।

তৃতীয় গেমে সিন্ধুকে প্রথম থেকেই চাপে রাখার চেষ্টা করেন মিয়া। এক সময় তিনি এগিয়ে যান ১১-৬। চাপে রাখার কৌশল ধরে রেখে এর পরে তিনি ১৪-৮ এগিয়ে যান। শেষ পর্যন্ত সাতটি ম্যাচ পয়েন্ট পান তিনি, সিন্ধুর শট নেটে আটকে যাওয়ায়। এর পরে সিন্ধুর শট বাইরে পড়ায় ম্যাচ জেতার উচ্ছ্বাসে ফেটে পড়েন মিয়া।

সিন্ধুর পক্ষে পরিস্থিতি আরও কঠিন হয়ে যায় সাইনা নেহওয়াল ও এইচ এস প্রণয় করোনা আক্রান্ত হওয়ার খবরে কোচ, ম্যানেজার বা অন্য কোনও ব্যক্তিকে ভারতীয় খেলোয়াড়দের ম্যাচে থাকার অনুমতি দেওয়া হচ্ছে না এখন। সিন্ধুর হারের পরে প্রতিযোগিতায় মেয়েদের সিঙ্গলসে ভারতের আশা এখন সাইনা নেহওয়ালের উপরে টিকে রয়েছে। পরিবর্তিত সূচিতে সাইনা আজ বুধবার নামবেন প্রথম রাউন্ডে।

এদিকে মেয়েদের ডাবলসে অশ্বিনী এবং এন সিকি রেড্ডির জুটি প্রথম রাউন্ডের বাধা পেরোতে পারেননি। তারা হারেন ১৬-২১, ৭-২১ ফলে চতুর্থ বাছাই কোরীয় জুটি কিম সো ইয়ং ও কং হি ইয়ংয়ের বিরুদ্ধে।