থানায় উগ্রসম্প্রদায়ের হামলার ঘটনায় মহিলা পরিষদের উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪২ পিএম, ২৩ জুন ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
বাংলাদেশ মহিলা পরিষদ গভীর উদ্বেগের সাথে বিভিন্ন সংবাদ মাধ্যমে লক্ষ্য করল যে গত ১৯ জুন ২০২২, এক কলেজ ছাত্রীর ফেসবুক আইডি হ্যাক করে সেখানে ধর্ম অবমাননার পোস্ট দেয়া হয়। এই ঘটনায় তরুণীকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হলে স্থানীয় উগ্রবাদী লোকজন এই ঘটনার জের ধরে চিতলমারী থানায় হামলা চালায়। এ সময় স্থানীয় ইউএনওর গাড়িও ভাঙচুর করা হয়।
এই ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে এবং এই ধরণের ঘটনা ঘটার পূর্বেই প্রশাসনকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।
বিগত সময়ের অভিজ্ঞতায় আমরা দেখতে পাই যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট এর জের ধরে সাম্প্রদায়িক সহিংতা সহ দেশে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরী করা হয়। এ সময়ে আইনশৃংখলা রক্ষাকারীবাহিনী প্রতিবারই কোনপ্রকার তদন্ত ছাড়াই যার আইডি থেকে পোস্ট হচ্ছে সেই ব্যক্তিকে আইনের আওতায় আনছে এবং প্রকৃত অপরাধী যারা আইডি হ্যাক করে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সকল ঘটনাসমূহ ঘটাচ্ছে তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। একটি কুচক্রি উগ্র সাম্প্রদায়িক জনগোষ্ঠী বারবার এ ধরণের ঘটনা ঘটিয়ে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে।
বাংলাদেশ মহিলা পরিষদ এই ঘটনাগুলোর পেছনের কারণ উদঘাটন, কেন বার বার এই ধরনের ঘটনা ঘটছে, কারা এর মদদ দাতা তা তদন্তের পাশাপাশি এই ঘটনার দ্রæত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের সনাক্তকরণ ও আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছে। একই সাথে গ্রেফতারকৃত কলেজছাত্রী ও তার পরিবারের সব রকম নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছে।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬


