দাম কমলো মোবাইল ইন্টারনেটের
প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০১ এএম, ১১ নভেম্বর ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশে দাম কমলো মোবাইল ইন্টারনেটের। শুক্রবার (১০ নভেম্বর) রাতে ডাটা প্যাকেজ পুনর্বিন্যাস করে নতুন প্যাকেজ গ্রাহকদের অফার করছে মোবাইল অপারেটরগুলো।
জানা গেছে, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোবাইল অপারেটরদের ১০ নভেম্বর রাত ১২টার মধ্যে মোবাইল ইন্টারনেটের দাম কমানোর নির্দেশ দিয়েছিলেন। সেই হিসেবে অপারেটররা এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করে রাতেই নতুন দাম কার্যকর করেছে। যদিও রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক গত ৮ নভেম্বরেই মোবাইল ইন্টারনেটের দাম কমিয়ে নতুন দাম কার্যকর করেছে।
মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব শুক্রবার (১০ নভেম্বর) একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, ১৫ অক্টোবর নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ অনুযায়ী বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও অপারেটররা তাদের ইন্টারনেট প্যাকেজে পরিবর্তন আনে। দুর্ভাগ্যবশত এর মাত্র ১৫ দিন পরে আবারও প্যাকেজে পরিবর্তন আনতে নতুন নির্দেশনা দেওয়া হয়। নিয়ন্ত্রক সংস্থার প্রতি শ্রদ্ধা রেখে অপারেটররা এই প্যাকেজে পরিবর্তন এনেছে।
অপারেটর সূত্রে জানা যায়, বৃহস্পতিবারেই প্যাকেজে পরিবর্তন আনা হয়েছে। তবে সব প্যাকেজের ক্ষেত্রে এই পরিবর্তন আনা হয়নি। জনপ্রিয় এবং স্বল্প আয়ের গ্রাহকদের ব্যবহৃত প্যাকেজগুলোতেই পরিবর্তন এসেছে। সেখানে দাম কিছুটা কমানো হয়েছে।
প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর ‘গ্রাহক স্বার্থ’ বিবেচনা করে সরকারি নির্দেশনায় বাদ দেওয়া হয় তিন দিন মেয়াদের ডাটা প্যাকেজ। একইসঙ্গে আরও বাদ দেওয়া হয় ১৫ দিনের ডাটা প্যাকেজও। এখন ডাটা প্যাকেজ আছে ৭ ও ৩০ দিনের এবং আরেকটি আছে আনলিমিটেড প্যাকেজ।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার






