দাম কমেনি শীতের সবজির
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৪৮ পিএম, ১৯ নভেম্বর ২০১৭ রবিবার
রাজধানীর কাঁচাবাজারে শীতকালীন সবজি উঠলেও দাম কমেনি। বরং গত সপ্তাহর চেয়ে কিছু সবজি বেশি দামে বিক্রি হচ্ছে এ সপ্তাহে। শুক্রবার রাজধানীর রামপুরা বাজার, মালিবাগ বাজার, তালতলা বাজার, শান্তিবাগ ও শান্তিনগর বাজার ঘুরে দেখা গেছে চড়া দামে বিক্রি হচ্ছে শাক-সবজি।
খুচরা দোকানীরা বলছেন, পাইকারি বাজারে সবজির দাম বেশি। তারই প্রভাব পড়ছে খুচরা বাজারে। পাইকারি বাজারে দাম না কমলে খুচরা বাজারেদিাম কমার সম্ভাবনা নেই।
কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, কাঁচামরিচ প্রতি কেজি ১৫০ টাকা, বেগুন ৮০ টাকা, পটল ৬০ টাকা, কচুর লতি ৪০ টাকা থেকে ৫০ টাকা, ঝিঙা ৫০ টাকা, কাঁকরোল ৫০ টাকা, ধনেপাতা ১৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, সিম ১০০ টাকা, বরবটি ৮০ টাকা, টমেটো ১২০ টাকা, গাজর ৬০ টাকা, শসা ৪০ টাকা, মূলা ৪০ টাকা, নতুন আলু ১২০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, লাউ প্রতি পিস ৪০ থেকে ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতিটি ৫০ টাকা, প্রতি পিস বাধাকপি ৪০ টাকা থেকে ৫০ টাকা, প্রতি পিস ফুলকপি ৪০ টাকা থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
মালিবাগ বাজারের সবজি বিক্রেতা আলম বলেন, পাইকারি বাজারে সবকিছুর চড়া দাম। আমাদের বেশ দাম দিয়ে কিনতে হচ্ছে। তাই আমরা কম দামে বিক্রি করত পারি না।
তালতলায় বাজার করতে আসা গৃহিনী নুরুননাহার বলেন, প্রতি বছর এ সময়টাতে শাক-সবজির দাম কমে যায়। কিন্তু এবার তার লক্ষ্যন দেখা যাচ্ছে না। শুধু সবজি কেন, সব পণ্যই তুলনামূলকভাবে বেশি দামে বিক্রি হচ্ছে। চালের দামও তো আজ দেখছি গত সপ্তাহের চেয়ে বেশি। এভাবে চলতে থাকলে না খেয়ে মরতে হবে সবাইকে।
এদিকে, সবজির সঙ্গে খুচরা বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকায়। আর আমদান করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকায়, আমদানি করা রসুন ৮৫ টাকা। আদার দাম বেড়ে প্রতিকেজি ১০০-১৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া দেশি মসুর ডাল ১০০ থেকে ১২০ টাকা, আমদানি করা মসুর ডাল কেজি প্রতি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে প্রতি কেজি নাজির শাইল চাল ৬৮ টাকা, মিনিকেট চাল ২ টাকা বেড়ে বৃদ্ধি বিক্রি হচ্ছে ৬২ টাকায়। আর বিআর-২৮ কেজি প্রতি ৫০ থেকে ৫৫ টাকা ও স্বর্ণা ও পারিজা কেজি প্রতি বিক্রি হচ্ছে ৪৬ টাকায়।
মাংসের বাজারে প্রতি কেজি গরুর মাংস ৪৮০ থেকে ৫০০ টাকা, খাসির মাংস ৭০০ থেকে ৭৫০ টাকা। কেজিতে ৫ টাকা বেড়ে ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে ১২৫-১৩৫ টাকায়।
ইলিশ মাছ আকার ভেদে বিক্রি হচ্ছে ৭০০, ১৫০০, ২৫০০, ৩৫০ টাকা প্রতি জোড়া, প্রতি কেজি রুই মাছ ২৩০ থেকে ৩০০ টাকা, কাতল মাছ ২৮০ টাকা, তেলাপিয়া ১৩০ টাকা, পাঙ্গাশ মাছ ১৩০ টাকা, সিলভার কার্প ১৪০ টাকা, শিং মাছ ৪০০ টাকা, চিংড়ি ৪৫০ থেকে ৫০০ টাকা ও বোয়াল ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার










