দিল্লিতে জেঁকে বসছে তীব্র শীত, পোশাক নিয়ে বিশেষ নির্দেশনা
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০০ পিএম, ১৬ জানুয়ারি ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
ভারতের রাজধানী দিল্লিতে এক দফায় হাড় কাঁপানো শীত বয়ে গেছে। রোববার (১৫ জানুয়ারি) জানা গেছে, দিল্লিতে আবারও নামবে তীব্র শীত। সোমবার থেকেই পুরোনো এমন শীত অনুভূত হতে পারে। যার কারণে দিল্লিবাসীকে শীতের পোশাক নিয়ে আগে থেকেই প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।
দিল্লির আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার থেকে দিল্লিসহ উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতে কমতে শুরু করবে তাপমাত্রা। দিল্লি এবং আশপাশের এলাকায় বইতে পারে শৈত্যপ্রবাহও। যার জেরে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে ৩ ডিগ্রি সেলসিয়াসে। দিল্লি এবং আশপাশের এলাকার বাসিন্দাদের তাই আগামী কয়েকদিন নির্দিষ্ট কয়েকটি সাবধানতা অবলম্বন করতে বলেছে আবহাওয়া অফিস।
রোববারই এ সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাতে বলা হয়েছে, ১৮ জানুয়ারি পর্যন্ত দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অন্তত দুই-তিন ডিগ্রি কমতে পারে। এই কয়েকদিন রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লিতে ‘প্রবল শৈত্যপ্রবাহ’ পরিস্থিতি তৈরি হতে পারে। এমনকি আগামী পাঁচ দিন এই চার রাজ্যে রাতে ও সকালে ঘন কুয়াশার কারণে কমতে পারে দৃশ্যমানতা। দিল্লিবাসীকে সতর্ক থাকতে তাই খুব প্রয়োজন না পড়লে বাড়ির ভেতরে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। আর এসময়ে কী ধরনের গরম পোশাক পরতে হবে, তাও স্পষ্ট করে জানিয়ে জারি করা হয়েছে নির্দেশিকা।
আবহাওয়াবিদরা জানান, একটি গরম জামা না পরে একাধিক গরম পোশাক পরা উচিত। গায়ে চেপে থাকবে এমন গরম জামার বদলে অনেকগুলো আলগা পোশাক একটির উপর আরেকটি পরে নিলে শীত ঠেকানো যাবে। আবহাওয়াবিদদের মতে, যদি শৈত্যপ্রবাহ বা প্রবল শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়, তবে দিল্লিবাসী এভাবেই অনেকগুলো গরম উলের পোশাকের স্তর তৈরি করে শীত প্রতিরোধ করতে পারেন। এছাড়া দিল্লিবাসীকে মাথা, গলা, হাত ও পায়ের পাতা ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
ঠান্ডার হাত থেকে বাঁচতে অনেকেই বৈদ্যুতিক হিটার ব্যবহার করেন। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে তা নিয়ে সাবধান করা হয়েছে দিল্লিবাসীকে। বলা হয়েছে, হিটার ব্যবহার করার সময় ঘরে অক্সিজেন চলাচল সঠিকভাবে হচ্ছে কি না সেদিকে খেয়াল রাখতে হবে। তা না হলে বদ্ধ ঘরে দূষিত হতে পারে বাতাস। সেক্ষেত্রে বাড়তে পারে বিপদ।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











