দিল্লিতে রেড অ্যালার্ট, তাপমাত্রা ছাড়াল ৫১.৯ ডিগ্রি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৭ পিএম, ১২ জুন ২০২৫ বৃহস্পতিবার
দিল্লিতে রেড অ্যালার্ট, তাপমাত্রা ছাড়াল ৫১.৯ ডিগ্রি
ভারতের রাজধানী দিল্লিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তীব্র গরমের মধ্যে হিট ইনডেক্সে তাপমাত্রা ৫১.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর এই অ্যালার্ট জারি করা হয়। দেশটির আবহাওয়া বিভাগ বলেছে, রাজধানীতে তাপপ্রবাহের পরিস্থিতি চলছে।
দিল্লিতে রেড অ্যালার্টআবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, ১৩ জুন পর্যন্ত এই ভয়াবহ গরমের ধারা অব্যাহত থাকবে। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার (১২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটি বলছে, দিল্লিতে প্রচণ্ড গরমের দাপটে বুধবার রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মূলত শহরের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ৪০.৯ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এর সঙ্গে আর্দ্রতা যোগ হয়ে তৈরি হওয়া হিট ইনডেক্স (তাপমাত্রা অনুভব করার মাত্রা) এক লাফে পৌঁছেছে ৫১.৯ ডিগ্রি সেলসিয়াসে, যা অত্যন্ত বিপজ্জনক।
বুধবার বিকেল ৫টা ৩০ মিনিটে ভারতের এই রাজধানীর সবচেয়ে বেশি গরম ছিল আয়ানগরে, সেখানে তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। এরপর পালাম (৪৪.৫), রিজ (৪৩.৬), পিতমপুরা (৪৩.৫), লোদি রোড (৪৩.৪), ময়ূর বিহার (৪০.৯) এবং সফদরজং (৪৩.৩) ছিল অন্যান্য গরম অঞ্চল।
হিট ইনডেক্সে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পার হওয়ার পর ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতার ওপর নির্ভর করে প্রতিদিনের হিট ইনডেক্সের মান পরিবর্তিত হয়। যদিও এই হিট ইনডেক্স ভারতীয় আবহাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে যাচাই করা হয়নি এবং এর কোনো সরকারি রেকর্ডও রাখা হয় না।
আবহাওয়া বিভাগ বলেছে, রাজধানী দিল্লিতে তাপপ্রবাহের (হিটওয়েভ) পরিস্থিতি চলছে, যদিও বুধবার কেবল আয়ানগরেই তাপপ্রবাহের অবস্থা রেকর্ড করা হয়েছে। এর আগের দিন তিনটি স্টেশনে এমন অবস্থা ছিল।
আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, ১৩ জুন পর্যন্ত এই ভয়াবহ গরমের ধারা অব্যাহত থাকবে। এরপর একটি পশ্চিমী ঝড় উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করতে পারে, যা দিল্লিতে হালকা বৃষ্টি ও বজ্রপাত নিয়ে আসতে পারে।
আইএমডি-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, দিল্লিতে বর্তমান তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ডিগ্রি বেশি, যার ফলে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবারেও তাপমাত্রা ৪৩-৪৫ ডিগ্রি সেলসিয়াস থাকার আশঙ্কা রয়েছে, সঙ্গে ৪০-৬০ কিমি গতির দমকা হাওয়া এবং সন্ধ্যা বা রাতে হালকা বৃষ্টি বা বজ্রঝড় হতে পারে।
এনডিটিভি বলছে, রেড অ্যালার্ট মানে হলো, জনসাধারণকে অবিলম্বে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে—যেমন বেশি পানি খাওয়া, রোদ এড়িয়ে চলা এবং দুপুরের সময় বাইরে যাওয়া এড়ানো।
আইএমডি-এর জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. নরেশ কুমার বলেন, তীব্র গরম বৃহস্পতিবার পর্যন্ত চলবে। তবে ১৩ জুন রাতে যে পশ্চিমী ঝড় আসবে, তা তাপপ্রবাহ কমাতে সাহায্য করবে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য







