ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৪:৪১:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

দেশে ফিরলেন ইরাকে অপহৃত ৪৬ ভারতীয় নার্স

আপডেট: ০৬:৪২ পিএম, ৫ জুলাই ২০১৪ শনিবার

index
ডেস্কনিউজ, উইমেননিউজ২৪.কম, ঢাকা:: অবশেষে আতঙ্কের অবসান ঘটিয়ে দেশে ফিরে এলেন ইরাকে অপহৃত ৪৬ ভারতীয় নার্স। পিটিআই সূত্রে জানা গেছে, এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান ওই ৪৬ নার্স ও আরও ১৩৭ জনকে নিয়ে মুম্বাই থেকে কেরালায় পৌঁছেছে। বিমানে যে প্রতিনিধি দল গিয়েছে তাতে এক নারী কর্মকর্তাসহ কেরালার দুই আমলাও রয়েছেন। শুক্রবার  আইএসআইএস-এর সুন্নি জঙ্গিরা অপহৃত এই ৪৬ নার্সকে মুক্তি দেয়। গত কয়েকদিন ইরাকের তিকরিত শহরে এদের আটকে রাখা হয়েছিল। শুক্রবার অপহৃত নার্সদের দেশে ফিরিয়ে আনতে ইরাকের এরবিল বিমানবন্দরে বিশেষ বিমান পাঠায় ভারত। দিল্লী থেকে বিশেষ বিমানে এরবিল উড়ে গেছেন কেন্দ্রীয় ও কেরালা সরকারের দুই প্রতিনিধি। সুন্নি জঙ্গিদের কবল থেকে মুক্ত নার্সদেরও কাল নিয়ে যাওয়া হয় এরবিল বিমানবন্দরে। বৃহস্পতিবার আইসিস জঙ্গিরা আটকে রাখা ভারতীয় নার্সদের তিকরিত থেকে মসুল শহরে নিয়ে যায়।
 ০৫.০৭.২০১৪