দ্বিতীয় দিন জাবির প্রশাসনিক ভবন ঘেরাও
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৬ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৯ বুধবার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ, পরিকল্পনাহীন নির্মাণ ও প্রকৃতি ধ্বংসের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো প্রশাসনিক ভবন ঘেরাও করে আন্দোলন করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
আমাদের জাবি সংবাদদাতা জানান, আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে ক্যাম্পাসে জড়ো হয়ে বিশ্ববিদ্যালয়ের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা।
সকাল সাড়ে নয়টার দিকে তাদের সঙ্গে কথা বলতে আসেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন।
এরপর সকাল সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ শেখ মো. মনজুরুল হক প্রক্টরিয়াল বডির কর্মকর্তাদের নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেছেন বলে জানা গেছে।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ঘিরে নির্মিতব্য তিনটি আবাসিক হলের বিকল্প স্থান নির্বাচন ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে পুরো প্রকল্প বাস্তবায়ন ও অপরিকল্পিত উন্নয়ন প্রকল্প পুনর্বিন্যাসসহ দুর্নীতির বিচার বিভাগীয় তদন্তের দাবিতে গত ২৩ আগস্ট থেকে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।
গতকালও বিশ্ববিদ্যালয়ের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন ঘেরাও করেন আন্দোলনকারীরা। সেসময় জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান জানান, আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে।
অপরদিকে, গতকাল মঙ্গলবার জাবির ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের মধ্যে ১৭ জন একটি বিবৃতি দিয়ে সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ৩ দশক পর ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







