ধারণার চেয়েও দ্রুত ধ্বংস হবে মহাবিশ্ব, হাতে রয়েছে যতদিন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৪ এএম, ১৫ মে ২০২৫ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন সব সময়ই দেখা যায়, সেটি হলো পৃথিবী আর কতদিন পর ধ্বংস হবে। এর আগে বেশ কয়েকবার গবেষণা করে এই প্রশ্নের উত্তর খুঁজেছে বিজ্ঞানীরা। তবে আগের সব হিসেবে উল্টে দিয়েছে নতুন এক গবেষণা।
পূর্বে ধারণা করা সময়ের চেয়ে অনেক দ্রুত ধ্বংস হয়ে যেতে পারে সৃষ্টিজগত, ডাচ বিজ্ঞানীদের নতুন গবেষণার বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে এএফপি।
মহাবিশ্বের সময়কাল নিয়ে র্যাডবাউড বিশ্ববিদ্যালয়ের নতুন এই গবেষণাটি প্রকাশিত হয়েছে ‘জার্নাল অব কসমোলজি অ্যান্ড অ্যাস্ট্রোপার্টিকেল ফিজিক্স’ নামের এক জার্নালে।
আগে এক গবেষণায় ধারণা করা হচ্ছিল, ১০১১০০ (১ এর পর ১১০০টি শূন্য) বছর স্থায়ী হবে মহাবিশ্ব। কিন্তু নতুন গবেষণার প্রধান লেখক হেইনো ফালকে বলেন, পূর্বে ধারণা করা সময়ের চেয়ে অনেক দ্রুতই আসবে মহাবিশ্বের চূড়ান্ত সমাপ্তি, তবে সৌভাগ্যক্রমে এটিও বেশ দূরে।
গবেষণায় জানানো হয়েছে, এখনো আমাদের হাতে আছে ১০৭৮ (১ এর পর ৭৮টি শূন্য) বছর সময় আছে। স্টিফেন হকিংয়ের নামে নামকরণ হওয়া ‘হকিং বিকিরণ’ তত্ত্বের ওপর ভিত্তি করে তারা এই হিসাব করেন।
১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়ে হকিং বলেছিলেন, কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোলের নির্দিষ্ট আয়ুষ্কাল আছে। ব্ল্যাক হোল থেকে নির্গত হওয়া বিকিরণে কারণে এটি পানির গ্লাসে ধীরে ধীরে দ্রবীভূত হয়ে যাওয়া ট্যাবলেটের মতোই নিঃশেষ হয়ে যাবে।
র্যাডবাউডের বিজ্ঞানীরা এই ধারণা অন্যান্য মহাজাগতিক বস্তুর ওপর প্রয়োগ করেন। তারা দেখেন, একটি বস্তুর নিঃশেষ হয়ে যাওয়ার সময়টা নির্ভর করে তার ঘনত্বের ওপর। এভাবে তারা মহাবিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী বস্তু—সাদা বামনের তাত্ত্বিক বিলুপ্তিকাল নির্ধারণ করতে সক্ষম হন।
গবেষণার সহ-লেখক ওয়াল্টার ভ্যান সুইলেকমের মতে, এই ধরনের প্রশ্ন ও বিশ্লেষণ করে আমরা তত্ত্বগুলো আরও ভালোভাবে বুঝতে চাই। এভাবে একদিন হয়তো হকিং বিকিরণের রহস্য উন্মোচন করতে পারব।
বিজ্ঞানীরা মনে করেন, আজ থেকে প্রায় এক বিলিয়ন বছর পর সূর্য এতটাই উত্তপ্ত হয়ে উঠবে যে সমুদ্রের সব পানি বাষ্পীভূত হয়ে যাবে এবং গ্রহে কোনো প্রাণের অস্তিত্ব থাকবে না। আট বিলিয়ন বছরের মধ্যে সূর্য প্রসারিত হয়ে পৃথিবীকে গ্রাস করে নিবে। তাই পৃথিবীর বাইরে বসতি গড়তে না পারলে এর অনেক আগেই বিলুপ্ত হয়ে যাবে মানবজাতি। সূত্র: সিবিএস নিউজি
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬






