নারী ক্রিকেট দলের জন্য বিদেশী কোচ চায় বিসিবি
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৫ পিএম, ৮ জুন ২০২০ সোমবার
নারী ক্রিকেট দলের জন্য বিদেশী কোচ চায় বিসিবি
ভারতীয় অঞ্জু জৈনের পরিবর্তে বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য ফের বিদেশী কোচ নিয়োগ দেয়ার চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইং। ভারতের সাবেক প্রমীলা ক্রিকেটার জৈন সম্প্রতি বারোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনে (বিসিএ) যোগ দিয়েছেন। সেখানে তিনি তাদের সিনিয়র মহিলা দলকে প্রশিক্ষণ দিবেন।
গত মার্চেই বাংলাদেশ মহিলা দলের কোচ হিসেবে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। অস্ট্রেলিয়ায় সর্বশেষ অনুষ্ঠিত নারী টি-২০ বিশ^কাপে দলীয় পারফর্মেন্স খুব একটা আশানুরুপ না হওয়ায় বিসিবি তার সঙ্গে দীর্ঘ মেয়াদী চুক্তি করতে আগ্রহবোধ করেনি।
তবে আনুষ্ঠানিকভাবে এ কথাও স্বীকার করেনি বিসিবি। তারা শুধু বলেছে যে করোনা মহামারির কারণে তারা নতুন চুক্তি করেনি।
ভারতের হয়ে দীর্ঘ ১২ বছর উইকেট রক্ষকের দায়িত্ব পালন করা জৈন ২০০০ সালের মহিলা বিশ্বকাপেও দেশটির জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন। তিনিও বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে নিজের চুক্তির বিষয়ে কিছু জানাননি বিসিবিকে।
বোর্ডের নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বলেন,‘মার্চেই তার (জৈন) সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। তার সঙ্গে চুক্তি নবায়নের কোন ইচ্ছা আমাদের নেই। আসলে বিশ্বকাপের পর থেকেই আমরা নতুন কোচ খুঁজতে শুরু করেছি। তবে কোভিড-১৯ এর সংক্রমণের কারণে সেটি থমকে যায়।’
বিদেশী কোচের বিষয়কেই প্রাধান্য দেয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন,‘ নারী ক্রিকেট দলের জন্য আমরা সব সময় বিশ্বমানের কোচের বিষয়ে গুরুত্ব দিয়ে থাকি। এতে তারা আরো একধাপ উচ্চতায় পৌঁছাতে পারবে।’
আগামী এক মাসের মধ্যে নতুন কোচ খুঁজে পাবার আশা প্রকাশ করে তিনি বলেন,‘করোনা ভাইরাসের কারণে এই মুহুর্তে কোচ খুঁজে পাওয়াটা কঠিন। তবে বিষয়টি নিয়ে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। আশা করি এক মাসের মধ্যেই আমরা নতুন কোচ খুঁজে বের করতে পারব।’
উল্লেখ্য ২০১৮ সালে ইংলিশ কোচ ডেভিড চ্যাপেলের পরিবর্তিত হিসেবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচ নিযুক্ত হন জৈন। প্রাথমিকভাবে তাকে ছয় মাসের জন্য চুক্তিবদ্ধ করা হয়। পরে এই ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত প্রমীলা টি-২০ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয় চুক্তির মেয়াদ।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার