নারী ক্রেতার ভিড়ে মুখরিত শুক্রবারের ঈদ বাজার
আপডেট: ০২:০২ পিএম, ১১ জুলাই ২০১৪ শুক্রবার
[caption id="attachment_1686" align="aligncenter" width="300"]
ঈদের কেনাকাটায় ব্যস্ত তরুণীরা[/caption]
স্টাফ করসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা:
শুক্রবারের ঈদ বাজার নারী ক্রেতাদের ভিড়ে মুখরিত। রোজার দ্বিতীয় শুক্রবারে রাজধানীর মার্কেটগুলো জমে উঠেছে নারী ক্রেতার উপচেপড়া ভিড়ে। সাপ্তাহিক ছুটির দিনে সারা রাজধানীই যেন হয়ে উঠেছিলো ঈদ বাজার। অভিজাত শপিংমল থেকে শুরু করে ফুটপাত পর্যন্ত ক্রেতার সমাগম। নগরীর মার্কেটগুলোর সামনে সারাক্ষণই তৈরি হয়েছে যানবাহন ও মানুষের জটলা।
শুক্রবারে রাজধানীর বিভিন্ন মার্কেটে ঘুরে দেখা গেছে, ক্রেতার পছন্দমতো জিনিসপত্র দিতে যেমন ভীষণ ব্যস্ত দোকানীরা, তেমনি নিজের পছন্দের জিনিসটি খুজে নিতে ব্যস্ত ক্রেতাও। ক্রেতার পদচারণায় হাসছেন ব্যবসায়িরা। বৃষ্টি না থাকায় অনেক বেশি ক্রেতার সমাগম মার্কেটগুলোতে।
রাজধানীতে বেশ কয়েকদিন ধরেই এখন ঈদের আমেজ। ব্যবসায়িদের মতে, ঈদে মধ্যবিত্ত শ্রেণীটিই বেশি কেনাকাটা করে। মধ্যবিত্ত শ্রেণীর হাতে বেতন ও ঈদ বোনাসের টাকা চলে এলেই সাধারণত মার্কেটে ভিড় বাড়তে থাকে। তারা আশা করছেন সামনের সপ্তাহ থেকে এই ভীড় আরো বাড়বে।
গাউছিয়া, চাঁদনিচক, ধানমন্ডি হকার্স, নিউমাকের্ট এবং বঙ্গ মার্কেট মার্কেটে যেন ক্রেতার উপচেপড়া ভিড়। এসব মার্কেটগুলোতে তুলনামূলকভাবে সুবিধাজনক দামে রুচিশীল জিনিস-পত্র পাওয়া যাচ্ছে বলে সব শ্রেণীর ক্রেতাকেই আকৃষ্ট করতে পারছে মার্কেটগুলো। মাকের্টগুলোর শাড়ি, রেডিমেট পোশাক, গহনা ও দর্জির দোকানে ক্রেতার ঢল নেমেছে। কেউ কিনছে গজ কাপড়, কেউ কিনছে কাপড়ের সঙ্গে মিলিয়ে সুতা, চুমকি বা পাথর, কেউ কিনছে স্যান্ডেল বা শাড়ি। শাড়ির জন্য বিখ্যাত ধানমন্ডি হকার্স মার্কেটে সাড়ে ৫শ’ থেকে ১৫ হাজার টাকায় বিভিন্ন ধরনের শাড়ি পাওয়া যাচ্ছে। এখানে রয়েছে আসল জামদানীর সমাহার। জামদানী বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ৩ লাখ টাকায়। গাউসিয়ায় মেয়েদের শালোয়ার-কামিজ পাওয়া যাচ্ছে ৫শ’ থেকে তিন হাজার টাকার মধ্যে।
এই এলাকায় সবচেয়ে ভীড় লক্ষ্য করা গেছে চাঁদনীচকে। নানা রকম নানা দামের আকর্ষনীয় সব গজ কাপড়ের জন্য রাজধানীর মেয়েদের প্রিয় মার্কেট এটি। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে এ মার্কেটে ভিড় করেছে তরুণীরা। কারণ এখন তারা নিজের প্রিয় পোশাকটির জন্য কাটা কাপড় কিনতে ব্যস্ত। হাতিরপুল থেকে ঈদের কেনাকাটা করতে এখানে এসেছেন বেসরকারি বিশ^বিদ্যালয়ের ছাত্রী মৌ। বন্ধের দিনের প্রচ- ভিড়ে চাপাচাপি করে মার্কেটে ঢুকতে গিয়ে বেশ বিরক্ত সে। বললেন, রোজা শুরু হওয়ার আগে থেকেই শপিং করছি। শুধু শুক্রবার নয় প্রতিদিনই প্রচ- ভিড়। শুধু মৌ নয়! এভাবে ভিড়ের মধ্যে চাপাচাপি করেই গতকাল রাজধানীর মার্কেটগুলোতে কেনাকাটা করছেন নগরবাসী।
রাজধানীর আধুনিক শপিং মলের মধ্যে মেট্রো শপিং মল, ইস্টার্র্ণ প্লাজা, রাপা প্লাজা, সীমান্ত স্কোয়ার, টুইন টাওয়ার, কর্ণফুলি সিটিসহ বেশ কিছু শপিং মলে উপচে পড়া ভিড়। বসুন্ধরা সিটিতে জমে উঠেছে বিকিকিনি। গতকাল এ মল ঘুরে দেখা গেছে ক্রেতা-বিক্রেতার তুমুল ব্যস্ততা। নতুন ডিজাইনের ও হাল ফ্যাশনের জামা, শাড়ি, পাঞ্জাবি, জুতা, অর্নামেন্ট কিনতে ব্যস্ত সকলে।
এদিকে শুক্রবারে ঈদের কেনাকাটায় ক্রেতার পদচারনায় মুখরিত হয়ে উঠেছিলো গুলশানের অত্যাধুনিক শপিং মলগুলো ও মার্কেটগুলো। ঈদকে ঘিরে ক্রেতাদের ছুটাছুটি আর দর কষাকষির ফলে উৎসবের আমেজ ছড়িয়েছে মার্কেট থেকে মার্কেট। এসব মার্কেটে পাওয়া যাচ্ছে শাড়ি, গহনা, তরুণ-তরুণীদের পোষাক, প্রসাধন সামগ্রী, জুতা সেন্ডেল, ভ্যানিটি ব্যাগ ও পার্স, অলংকার ও বিদেশী নানা ব্যান্ডের পারফিউমসহ নানা জিনিস। তাইতো ঈদকে সামনের রেখে গতকাল গুলশান এক ও দই নম্বর মার্কেট, পিংক সিটি, নাভানা শপিং কমপ্লেক্স, শপার্স ওয়াল্ড, ভাসাভিতে কাল দেখা গেছে রাজধানীর অভিজাত এলাকার ধনী নারীদের ভিড়।
মার্কেটগুলোর পাশাপাশি রাজধানীর বুটিক হাউজগুলো গতকাল ছুটির দিনে ফ্যাশন প্রিয় তরুণী ও রমনীদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে। রুচিশীল ও আধুনিক ডিজাইনের কারণে গত বেশ কয়েক বছর ধরেই ক্রেতা বড়েছে এসব হাউজগুলোতে। এবছর ঈদেও তারা তাদের জনপ্রিয়তা ধরে রেখেছে। ইতিমধ্যেই আড়ং, রঙ, মিনি মাইডাস, প্রবর্তনা, অরণ্য, আর্টিষ্টি, কে-ক্রাফট, সাদা কালো, আলতামিরা, বাংলার মেলাসহ রাজধানীর বিভিন্ন প্রান্তের বুটিকগুলোতে নতুন ডিজাইনের শাড়ি, শালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি চলে এসেছে। রাজধানীর বুটিক হাউজগুলোতে নিজেদের ডিজাইনারের ডিজাইনে তৈরি বিভিন্ন রকম শাড়ি ও সালোয়ার কামিজ থেকে শুরু করে মেয়েদের ফ্যাশনবল বিভিন্ন গহনা, ঘর সজ্জার জিনিস, কুটির শিল্প ও হস্ত শিল্পের নানা বৈচিত্রের পণ্য বিক্রি হচ্ছে। শুক্রবারে বুটিক হাউজগুলোতে ক্রেতার ভিড় ছিলো অস্ব^াভাবিক। শাহবাগের বই পাড়ার আজিজ সুপার মার্কেটে বুটিক হাউজগুলোতে কাল ছিলো ক্রেতার ভিড়। সামনের সময়ের ভিড়কে এড়িয়ে যেতে অনেকেই ঈদে প্রয়োজনীয় পণ্যটি কিনে ফেলেছেন।
১১.০৭.২০১৪

- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি