নারীদের সব কাজে সমান অংশগ্রহণ জরুরি : মৎস্য প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:১৩ পিএম, ২১ নভেম্বর ২০১৭ মঙ্গলবার
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়নের জন্য নারীদের সমঅধিকারের ভিত্তিতে সব কাজে সমান অংশগ্রহণ জরুরী।
তিনি আজ মঙ্গলবার খুলনা প্রেসক্লাব মিলনায়তনে দ্য হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে বিকশিত নারী নেত্রীদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
নারায়ণ চন্দ্র চন্দ বলেন, আগে সমাজে নারীরা আনেক পিছিয়ে ছিল। অনেক রক্ষণশীলতা ও কুসংস্কারের শিকার তাদের হতে হয়েছে। কিন্তু বর্তমান সরকার নারীদের ক্ষমতায়নের জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি বলেন, নারী ও শিশু আধিকার রক্ষায় আইন করার পাশাপশি সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।
প্রতিমন্ত্রী বলেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে অভূতপূর্ব বিপ্লব সাধিত হয়েছে। বর্তমানে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত নারীদের সক্রিয় উপস্থিতি তারই প্রমান বহন করে। সামজিক ক্ষেত্রেও নারীরা পিছিয়ে নেই।
নারায়ণ চন্দ্র চন্দ বলেন, কিন্তু এখন তারা অর্থনৈতিক কর্মকান্ডে ভূমিকা রাখছে। শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে সংসারের উপার্জন বৃদ্ধি করছে এবং সমাজে তারা একটি অবস্থান তৈরি করছে।
মৎস্য প্রতিমন্ত্রী আরো বলেন, নারীর ক্ষমতায়নের জন্য নারীদেরকেই সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। তবে এক্ষেত্রে পুরুষদের আরো উদার মানসিকতার পরিচয় দিতে হবে। নারী পুরুষ কেউ কারো প্রতিদ্বন্দ্বি নয় এবং একে অপরের পরিপূরক এই মানসিকতা নিয়ে কাজ করতে হবে। আত্মকেন্দ্রিকতা থেকে বেরিয়ে সমঅধিকারের ভিত্তিতে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে।
সুজন সভাপতি জাফর অধ্যাপক জাফর ইমামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার এবং ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আলী মুনসুর।
সম্মেলনে প্রায় তিন শতাধিক নারী এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি অংশ গ্রহণ করে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


