নারীদের সাইবার নিরাপত্তায় পুলিশের বিশেষ ইউনিট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৫ পিএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক: সহজ লভ্যতার কারণে একদিকে যেমন বেড়ে চলছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা, তেমনই পাল্লা দিয়ে বেড়ে চলছে সাইবার অপরাধও। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-কেন্দ্রিক অপরাধের সংখ্যা বাড়ছে বেশি।আর সাইবার স্পেসে নারীরা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিকসহ বিভিন্নভাবে সাইবার অপরাধের শিকার হচ্ছেন। এই ধরনের অপরাধের ভিক্টিম হয়েও নানা কারণে তা লুকিয়ে রাখছেন তারা। আর এসব নারীর বেশিরভাড়ের বয়স ১৪ থেকে ২৪ বছর। তাই দেশের নারীদের সাইবার ওয়ার্ল্ডে নিরাপদ রাখতে ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর ওমেন’ হউনিট চালু করেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
আজ সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এ পেজ উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
পুলিশ প্রধান বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে টেকনোলজির দিক থেকে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের ১১ কোটি মানুষ সেলফোন ব্যবহার করে। ৭ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। জাতিসংঘের একটি জরিপে দেখা যায় বিশ্বে তিন চতুর্থাংশ নারী হয়রানির শিকার হন। সাইবার অপরাধের শিকার ৬৮ শতাংশই নারী। প্রযুক্তির সহজলভ্যতা যেভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তেমনি বিভিন্ন সমস্যারও সৃষ্টি করছে। সেসব সমস্যা মোকাবিলায় পুলিশের এই সেবা।
আইজিপি বলেন, সাইবার ওয়ার্ল্ডে অপরাধীদের সবচেয়ে বড় সুবিধা নাম-পরিচয় ও দেশ গোপন রেখে নারীদেরকে তারা হয়রানি করতে পারে। এটি নারীর প্রতি ডিজিটাল হয়রানির নতুন রুপ। এটি শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যপী একই চিত্র। এক পরিসংখ্যানে দেখা গেছে ৭৩ শতাংশ নারী সাইবার বুলিংয়ের শিকার হন। ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম, গুগল, ফেসবুক, ফেক আইডি খুলে, অনলাইন পোর্টাল খুলে, ব্লগে মিথ্যা প্রচারণা ও মানুষের চরিত্র হননের চেষ্টা করা হয়৷
বেনজীর আহমেদ আরও বলেন, পুলিশ সাইবার সাপোর্ট ফর ওমেনের সব অফিসারই হবেন নারী। যারা কল রিসিভ করবেন, পরামর্শ দেবেন, সহয়তা করবেন, তদন্ত করবেন তারা সবাই নারী কর্মকর্তা। ৯৯৯ থেকেও পুলিশ সাইবার সাপোর্ট ফর ওমেন সেবা পাওয়া যাবে জানিয়ে আইজিপি বলেন, দেশের সব স্থান থেকে ৯৯৯ নম্বরে ফোন করে বিনামূল্যে এই সেবা নারীরা গ্রহণ করতে পারবেন।
সাইবার স্পেসে সংঘটিত নারীর প্রতি হয়রানিমূলক অপরাধসমূহের অভিযোগ গ্রহণ, প্রয়োজনীয় পরামর্শ ও আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘Police Cyber Support for Women’ নামক ফেসবুক পেজে, ইমেইল: [email protected] ও হটলাইন মোবাইল নম্বর: ০১৩২০০০০৮৮৮ ব্যবহার করে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবে।
উল্লেখিত যোগাযোগ মাধ্যমে কেবল নারীরা, যারা সাইবার বুলিং, আইডি হ্যাক, স্পর্শকাতর তথ্য, ছবি, ভিডিও প্রকাশ ও সাইবার স্পেসে যৌন হয়রানি ইত্যাদি অপরাধের শিকার হচ্ছেন তারা এখানে অভিযোগ জানাতে পারবেন এবং সম্পূর্ণ নিরাপত্তার সাথে ভিকটিমের তথ্য গোপন রেখে প্রয়োজনীয় সেবা ও আইনি সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি নিরাপদ সাইবার স্পেস তৈরি করতে প্রয়োজনীয় তথ্য ও সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা







