নার্সের সংকট কাটাতে আসছে ‘নিউরাবট’
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫৬ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
চলছে প্রযুক্তির যুগ। সর্বত্রই ব্যবহৃত হচ্ছে রোবট। চারদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জয়জয়কার। প্রযুক্তির হাত ধরে চিকিৎসা খাত এগিয়েছে বহুদূর। এবার এ খাতে যুক্ত হলো এআই–চালিত একধরনের রোবট। এই রোবট কাজ করবে নার্স হিসেবে। সেবা দেবে রোগীদের।
বিশ্বজুড়ে বর্তমানে চলছে নার্সের সংকট। ২০৩০ সাল নাগাদ বিশ্বে ৪৫ লাখ নার্সের ঘাটতি দেখা দিতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রয়োজনের তুলনায় সংখ্যায় কম হওয়ার কারণে বর্তমানে নার্সদের ওপর কাজের বাড়তি চাপ পড়ছে। এতে নানা মানসিক সমস্যায় ভুগছেন তাঁরা।
এমন পরিস্থিতিতে এআই–চালিত এই রোবট নার্স সুসংবাদ হয়েই এসেছে। এর নাম দেওয়া হয়েছে ‘নিউরাবট’। কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নিয়ে রোবটগুলো রোগীদের ওষুধ দেওয়া থেকে শুরু করে তাঁদের হাসপাতালের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার মতো বিভিন্ন কাজ করতে পারবে।
নিউরাবটের নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকন। এটি নার্সদের কাজ ৩০ শতাংশ পর্যন্ত কমাবে বলে দাবি করেছে তাইওয়ানভিত্তিক এই প্রযুক্তিপ্রতিষ্ঠান। ফক্সকনের শীর্ষস্থানীয় কর্মকর্তা এলিস লিন বলেন, ‘এটি নার্সদের বিকল্প নয়। বলা চলে, এই রোবট ও নার্সরা একসঙ্গে নিজেদের কাজগুলো করবেন।’
মাত্র ১০ মাসে নিউরাবট তৈরি করেছেন ফক্সকনের বিজ্ঞানীরা। ২০২৫ সালের এপ্রিল থেকে তাইওয়ানের একটি হাসপাতালে সেটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে। ফক্সকন আগামী বছরের শুরুর দিক থেকে রোবটটি বাজারজাত করতে চায়। সে লক্ষ্য প্রস্তুতিও চলছে। তবে এর দাম কত হতে পারে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেনি প্রতিষ্ঠানটি।
রোবটটি ব্যাপক পরিসরে তৈরি করতে কিছু প্রতিষ্ঠানের সঙ্গে হাত মিলিয়েছে ফক্সকন। যোগাযোগের জন্য আপাতত সেটিকে চীনা ভাষায় দীক্ষা দিচ্ছে ফক্সকন নিজেই। রোবটের যন্ত্রাংশগুলো তৈরি করা হচ্ছে জাপানের রোবট নির্মাতা প্রতিষ্ঠান কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজের সহায়তায়। আর কৃত্রিম বুদ্ধিমত্তা–সংক্রান্ত সহায়তা নেওয়া হচ্ছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার কাছ থেকে।
সামনের দিনগুলোয় স্বাস্থ্যসেবা খাত যখন বড় চাপের মুখে পড়তে যাচ্ছে, তখন কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ব্যবস্থাগুলো বিপুল সময় ও খরচ কমাতে পারে বলে মনে করেন হংকংয়ের টুং ওয়াহ কলেজের অধ্যাপক রিক কান। তিনি বলেন, এআই রোবটগুলো বাস্তবিক অর্থেই মানবসম্পদের ওপর চাপ কমাবে।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী











