নাসার নভোযান থেকে পাথর ছিটকে পড়ছে মহাকাশে
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৩ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
রহস্যময় পৃথিবীকে জানার জন্য নাসার বিজ্ঞানীরা পৃথিবী থেকে কোটি কোটি কিলোমিটার দূরের এক গ্রহাণু থেকে পাথরের খণ্ড সংগ্রহ করতে একটি মহাকাশযান পাঠিয়েছিলেন। কিন্তু মহাকাশযানটি পাথরের নমুনা বেশি সংগ্রহ করার কারণে তা সেই যান থেকে উপছে পড়ে মহাকাশে ছড়িয়ে যাচ্ছে।
সূর্যের উত্তাপে পৃথিবী আলোকিত সেই সৌরমণ্ডল কিভাবে গঠিত হয়েছে তার রহস্যকে জানার জন্য সেখান থেকে সংগ্রহ করা নমুনাগুলো অনেক গুরুত্বপূর্ণ বলে জানায় নাসা।
বিবিসির খবরে বলা হয়, নাসার মহাকাশযান অসিরিক্স-রেক্সএর কর্মকর্তারা বলেন, এ সপ্তাহের গোড়ার দিকে নভোযানটি বেন্নু নামে গ্রহাণুতে অবতরণ করে। খুব ভালভাবে সম্পন্ন করেছিল যানটি প্রস্তরখণ্ড সংগ্রহের জন্য।
তারা আরও বলেন, সেখান থেকে যেসব ছবি পাঠিয়েছে তাতে দেখা যায়, একটি পাথরখণ্ড বেরিয়ে থাকার কারণে অন্য নমুনা সংগ্রহের একটি আধারের দরোজা অল্প কিছু ফাঁকা হয়ে গেছে। যার কারণে সেখান থেকে সংগ্রহ নমুনার অংশ ছিটকে বেরিয়ে যাচ্ছে।
অন্যদিকে নাসার বিজ্ঞানীরা এখন চেষ্টা করে যাচ্ছে, নিরাপদে একটি ক্যাপসুলে প্রস্তরখণ্ডগুলো প্রবেশ করানো যায় কি না।
যে সকল গুরুত্বপূর্ণ পাথরখণ্ডের নমুনা সংগ্রহ করা হয়েছিল তার একটি বড় অংশ বেরিয়ে যাচ্ছে বলে জানান মিশনের প্রধান ডান্তে লওরেত্তা। আরও বলেন নভোযান যন্ত্রটি আনুমানিক প্রায় ৪০০ গ্রাম ওজনের পাথরের খণ্ড সংগ্রহ করেছিল বলে ধারণা করা হচ্ছে। মহাকাশযানটি এর চেয়ে বেশি নমুনা সংগ্রহ করার ক্ষমতা নেই।
ডান্তে লওরেত্তা বলেন, আমি দারুণভাবে উদ্বিগ্ন, প্রস্তুরখণ্ডগুলোর টুকরো ভেতর থেকে যে বাইরে ছড়িয়ে যাচ্ছে। এসব ভেবে খারাপ লাগছে কারণ এখানে নিজেদের সাফল্য ব্যর্থ হয়েছে।
নাসার বিজ্ঞান বিভাগের সহযোগী প্রশাসক টমাস জারবুশেন সাংবাদিকদের বলেন, এখন আমাদের প্রধান লক্ষ্য হলো ভেতরে যতটুকু রয়েছে তা যেন আর বেরিয়ে না আসে এবং বেরিয়ে যাওয়াকে আটকাতে কাজ করা হচ্ছে।
অসিরিক্স-রেক্স মিশনের এসব প্রস্তরখণ্ড পৃথিবীতে নিয়ে আসার কথা রয়েছে ২০২৩ সালে।
-জেডসি
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

