নিউ ইয়র্কে মুগ্ধতা ছড়াচ্ছে চেরি
আইরীন নিয়াজী মান্না, জ্যামাইকা, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪০ পিএম, ২২ এপ্রিল ২০১৯ সোমবার
আমেরিকার নিউ ইয়র্ক শহরে এখন মুগ্ধতা ছড়াচ্ছে চেরি ফুল। সাদা এবং হালকা গোলাপী চেরি ফুলে ছেয়ে আছে এই শহর। যে দিকেই চোখ যায় শুধু চেরি আর চেরি। জাপানের জাতীয় ফুল সাকুরা এদেশে এসে হয়েছে চেরি।
চীন আন্তর্জাতিক বেতারে (সিআরআই) চাকরি করার সময় সাকুরা বা চেরি আমি প্রথম দেখি বেইজিংয়ে আমার অফিসের সামনের বিশাল লনে। ধবধবে দুধসাদা সাকুরার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলাম। তারপর যত বছর ওদেশে চাকরি করেছি শীতের শেষে এ ফুলের জন্য অপেক্ষা করেছি মনের অজান্তেই। অফিসে কথা বলে জেনেছিলাম বেশ কয়েক বছর আগে জাপান সরকার শুভেচ্ছা স্মারক হিসেবে সাকুরা গাছের কয়েকটি চারা সিআরআইকে উপহার দিয়েছিল।

সেই সাকুরা বা চেরির সৌন্দর্য এই শীতের শেষে নিউ ইর্য়ক ভ্রমণে এসে আবারও দেখলাম। এখানে প্রতিবছরই শীতের শেষে মার্চে যখন বসন্ত আসি আসি করে তখন পত্রহীন গাছগুলোতে হালকা গোলাপি কিংবা দুধ সাদা আভায় সহস্র ফুল ফুটে ওঠে। চোখের পলকেই যেন গাছগুলো ছেয়ে যায় ফুলে। এ ফুল আসে যেমনি দ্রুত ঠিক বিদায়ও নেয় দ্রুত। নয়নজুড়ানো চেরির স্থায়িত্ব মাত্র ১০ থেকে ১৫ দিন। তবে সব জায়গায় যে একই সময় ফোটে বা ঝরে যায় তা কিন্তু নয়। এলাকা ভেদে ৫/৭ দিন এদিক ওদিক হয়।
ঠিক এই সময়টাতে নিউ ইয়র্ক শহরের বিভিন্ন রাস্তা দিয়ে হাঁটলে, দেখা যায় রাস্তার দুই ধারে সারি সারি চেরি ফুলের গাছ ছেয়ে আছে গোলাপি আর সাদা ফুলের বাহার। হালকা বাতাস বইলেই ঝরা ফুলে ছেয়ে যায় পথ ৷ প্রতিটি গাছের তলদেশ যেন শুভ্র কার্পেটে আচ্ছাদিত হয়ে থাকে। দৃষ্টির সীমানা পর্যন্ত ফুলের পাপড়ি ছড়িয়ে থাকে। মিষ্টি বাতাস গায়ে মেখে সেই পথে হাঁটলে মনে হয় যেন স্বর্গের পথে হাঁটছি।

জানা গেছে, ১৯১২ সালে শুভেচ্ছা নিদর্শন হিসেবে জাপান সরকার যুক্তরাষ্ট্রকে তিন হাজার বিশটি চেরি গাছের চারা উপহার দিয়েছিল। ওই গাছগুলো নিউ ইয়র্কের ম্যানহাটনের সাকুরা পার্কে এবং ওয়াশিংটন ডিসির ইস্ট পটোম্যাক পার্কের রাস্তার দুইপাশে লাগানো হয়।
পরে ১৯৬৫ সালে আরও ৩ হাজার ৮০০ চারা যুক্তরাষ্ট্রে উপহার হিসেবে পাঠায় জাপান। ফলে জাপানের জাতীয় ফুল সাকুরা বা চেরি এখন আমেরিকানদের কাছেও বেশ মোহনীয় একটি ফুল।
পূর্ব এশিয়ার ঐতিহ্য এ চেরি ভারতের হিমাচল, জম্মু-কাশ্মীরেও দেখা যায়।
জাপানে তো সাকুরা ফুটলে এ সময়টাতে নানা রকম উৎসব করা হয়। কোরিয়ানরাও পিছিয়ে নেই। তারাও এ সময় বিভিন্ন রকম উৎসব আয়োজন করে।

- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


