নিজবাড়ির `শেষ ছবি` শেয়ার করে তেহরান ছাড়ছেন ইরানি নারী-পুরুষ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৩ পিএম, ১৯ জুন ২০২৫ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ইসরায়েলের টানা বোমাবর্ষণের মধ্যে ইরানের রাজধানী তেহরান ছেড়ে যাচ্ছেন বহু বাসিন্দা। অজানা অনিশ্চয়তা আর প্রাণভয়ের মধ্যে শহর ছাড়ার আগে তারা নিজেদের ঘরের শেষ ছবিগুলো সামাজিক মাধ্যমে শেয়ার করছেন। ছবিগুলোর শিরোনাম– 'দ্য লাস্ট ফটো অফ হোম', অর্থাৎ ‘বাড়ির শেষ ছবি’।
ছবিগুলোর বেশিরভাগেই দেখা যাচ্ছে সাজানো-গোছানো ঘর, খালি সোফা, জানালার পর্দা, সুটকেসে ভরা জিনিসপত্র আর ঘরের কোণায় রাখা টবের গাছ। এসব ছবির পেছনে লুকিয়ে আছে একটি অশ্রুসিক্ত বিদায়ের গল্প।
“বাড়ি ছেড়ে যাওয়া মানে যেন হৃদয়ের একটা অংশ ফেলে যাওয়া”
একজন ইরানি নারী লিখেছেন, ‘গাছগুলোতে পানি দিয়ে বেরিয়ে পড়লাম। জানি না কোনোদিন আবার ফিরে এসে এসব দেখব কি না।’
আরেকজন লিখেছেন, ‘যেসব জিনিস পেতে রাতজেগে কাজ করেছি, সেগুলোকে বিদায় জানালাম। আশা করি, আমি ফিরে এলে এগুলো ঠিকঠাকই থাকবে।’
তেহরান ছাড়ার সিদ্ধান্তের পেছনে আতঙ্ক, দুর্বিষহ যানজট ও নিরাপত্তাহীনতার বড় ভূমিকা রয়েছে। কেউ কেউ বলছেন, তারা বাঁচার জন্যই যাচ্ছেন, আবার অনেকেই বলছেন, কোথাও যাওয়ার উপায়ই নেই তাদের।
সবাই কিন্তু শহর ছাড়তে পারছেন না। একজন গর্ভবতী নারী বলছেন, ‘আমার ছোট মেয়ে আছে, এতটা যানজটে আমি কীভাবে বাঁচব?’
আরেক নারী জানান, তেহরান থেকে শিরাজে ৮০০ কিলোমিটার একা ড্রাইভ করে যাওয়ার ঝুঁকি নিতে চান না, বিশেষ করে যখন জ্বালানি সংকট চলছে।
অনেকে জানিয়েছেন, সাধারণত ১০-১২ ঘণ্টার রাস্তা পাড়ি দিতে এখন সময় লাগছে ২০ ঘণ্টা পর্যন্ত। জ্বালানির সংকট আর যানজট মিলিয়ে সৃষ্টি হয়েছে এক জটিল বাস্তবতা।
তেহরানের এক ৪০ বছর বয়সী নারী বলেন, ‘করোনা, মুদ্রাস্ফীতি, যুদ্ধ সব কিছু মোকাবিলা করে এই জায়গায় এসেছি। এখন যদি আমার সবকিছু ধ্বংস হয়, তাহলে বরং এখানেই আমার আর আমার সন্তানদের শেষ হোক। নতুন করে শুরু করার শক্তি আমার আর নেই।’
দেশের বাইরে থাকা লাখো ইরানিরাও প্রিয়জনদের জন্য উদ্বিগ্ন। অনেকেই জানাচ্ছেন, অনুরোধ করেও পরিবারকে সরিয়ে আনতে পারছেন না। একজন প্রবাসী জানান, তার তেহরানবাসী আত্মীয় শুধু এক লাইন জবাব দিয়েছেন, ‘কারও অর্থ নেই, কারও যাওয়ার জায়গা নেই। তাই আমাদের শহর ছাড়তে বলো না।’
এই মুহূর্তে তেহরান যেন এক শূন্যতা ও উৎকণ্ঠার শহর। সবার মনে একটাই প্রশ্ন– ‘ফিরে আসা যাবে তো?’ আর ততদিন পর্যন্ত, সোফার পাশের গাছটার ছায়ায়, জানালার পর্দার নীচে কিংবা হেডফোন রেখে যাওয়া ডেস্কে শুধু অপেক্ষা জমে থাকে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য







