নিরক্ষর নারীদের বিদেশে পাঠানো বন্ধ হওয়া উচিত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১১ পিএম, ২১ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, আমরা গৃহকর্মী হিসেবে যাদের বিদেশে পাঠাই, তাদের বেশিরভাগই নিরক্ষর। বিদেশে নিরক্ষর নারীদের চেয়ে অসহায় আর কেউ হতে পারে না।
তিনি বলেন, নিরক্ষর নারীদের বিদেশে পাঠানো বন্ধ হওয়া উচিত। আমি মনে করি, অন্তত অষ্টম থেকে দশম শ্রেণি পাস করা নারীদের গৃহকর্মী হিসেবে পাঠানো উচিত।
বৃহস্পতিবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে নারী অভিবাসীদের নিয়ে কাজ করা ২২টি সংগঠনের জোট ‘নারী অভিবাসীদের সম্মিলিত কণ্ঠ’ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, যাদের শিক্ষা নেই, তাদের বোঝার ক্ষমতা কম থাকে। বিদেশে তখন তাদের সঙ্গে অন্যায় হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু শিক্ষিত নারী কর্মী পাঠানো গেলে তাদের সচেতনতা বেশি থাকবে। এতে করে তাদের সঙ্গে অন্যায় হওয়ার সম্ভাবনা কমে আসবে।
তিনি বলেন, আমাদের এখানে শক্ত ভূমিকা পালন করতে হবে। যত দ্রুত আমরা ভূমিকা রাখতে পারব, তত তাড়াতাড়ি নারী কর্মীদের নির্যাতনের খবর কমে আসবে। সচেতনতার জায়গায় আমাদের কাজ করতে হবে। কিন্তু সম্পূর্ণ নিরক্ষর মানুষকে সচেতন করা সম্ভব না।
বিদেশগামী নারী কর্মীদের জন্য সরকারের বিভিন্ন ব্যবস্থার কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, যে নারীরা কর্মী হয়ে বিদেশ যেতে চান, তাদের আগে জানতে হবে কোথায় গেলে সুবিধা হবে। তাদের সহযোগিতা করার জন্য আমাদের জেলা জনশক্তি অফিস, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রায় সব জেলায় আছে। সেখানে আমরা পর্যাপ্ত তথ্য সরবরাহ করার চেষ্টা করি।
অনুষ্ঠানে জানানো হয়, কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজ জোটের সেক্রেটারিয়েট হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে মন্ত্রী ইমরান জানান, বিদেশে নারী কর্মীদের কর্মসংস্থানের ক্ষেত্রে কেয়ার গিভার ও নার্সিং অনেক বড় খাত। এ খাতে বাংলাদেশের ভালো করার জন্য আলাদা টিটিসি এবং নারীদের ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন জরুরি।
অভিবাসী হিসেবে নারীদের কর্মসংস্থানের থেকেও দেশের গার্মেন্টস খাত কাজের জন্য বড় সুযোগ। এ খাতের সম্ভাবনাকে বাদ দিয়ে নারীদের বিদেশে যাওয়ার আগে ভাবার পরামর্শ দিয়েছেন ইমরান আহমদ।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন উপস্থিত ছিলেন।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬


