নড়াইলে জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু কাল
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২২ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
ফাইল ছবি
নড়াইল জেলায় এক্সিম ব্যাংক ৩১তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। জেলার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ষ্টেডিয়ামে অনুষ্ঠতি হবে এই খেলা।
এ প্রতিযোগিতায় বাংলাদেশ আনসার, রাঙ্গামাটি, দিনাজপুর, জামালপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নওগাঁ, ফরিদপুর, ঢাকা, বাংলাদেশ পুলিশ, পঞ্চগড় ও নড়াইল জেলা দল অংশগ্রহণ করবে।
আজ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ৩১তম জাতীয় নারী হ্যান্ডবল টুর্নামেন্ট কমিটির সভাপতি ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি মো: নুরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের মহাসচিব আশিকুর রহমান মিকু। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফকরুল হাসান, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক ও ৩১তম জাতীয় নারী হ্যান্ডবল টুর্নামেন্ট কমিটির সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ, সহকারী সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন,কার্যনির্বাহী সদস্য মকবুল হোসেন, আয়েশা জামান খুকী, কামরুন নাহার হীরু প্রমূখ।
আগামী ১৮ ফেব্রুয়ারি জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার সেমিফাইনাল। ১৯ ফেব্রুয়ারি ৩য় ও ৪র্থ স্থান নির্ধারণী এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। জাতীয় পর্যায়ের এ খেলাকে কেন্দ্র করে নড়াইল সেজেছে বর্ণিল সাজে।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার